ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হঠাৎ আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯ ৩৫৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন বেশি ছড়াতে পারেনি। খবর- ডন উর্দুর।

পাক প্রধানমন্ত্রী দফতরের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের ৬ষ্ঠ তলায় একটি বাথরুম থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। শর্টসার্কিট থেকে লাগা এ আগুন তৃতীয় তলা পেরিয়ে উপর তলায়ও ছড়িয়ে পড়ে। এ সময় পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় দ্রুতই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এ ঘটনায় প্রধানমন্ত্রী ইমরান খানসহ সবাই নিরাপদে রয়েছেন।

পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম জিয়ো টিভি জানায়, অগ্নিকাণ্ডের সময় প্রধানমন্ত্রী ইমরান খান বোর্ডরুমে একটি বৈঠকে ছিলেন। আগুনের খবর পাওয়ার পরও তিনি বৈঠক ত্যাগ করেননি। ধোঁয়া ছড়িয়ে যাওয়ার পর এ বিষয়ে তাকে জানানো হলে তিনি বলেন, অন্য কর্মকর্তা-কর্মচারীরা বের হওয়ার পর তিনি বের হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে হঠাৎ আগুন

আপডেট সময় : ০৭:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯