নিজস্ব প্রতিবেদক : জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১৮ নভেম্বর) এসআরবি সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশালের গৌরনদীতে এসআরবি-৮-এর একটি দল জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাতটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ ও ৩৩টি পিস্তল ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, পাবনা জেলার সাঁথিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১২। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৭৭টি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসব অভিযানের বিষয়ে বুধবার বিকেল ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে বিস্তারিত জানানো হবে।