ক্রীড়া ডেস্ক: শুধু বলের হিসেবেই নয়, ম্যাচের সংখ্যার নিরিখেও দ্রুততম বোলারদের তালিকায় জায়গা করে নিয়েছেন রাবাডা। মাত্র ৭৫টি টেস্ট ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছেন তিনি। এই তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ম্যালকম মার্শাল। এই রেকর্ডের শীর্ষে রয়েছেন রিচার্ড হ্যাডলি ও ডেল স্টেন।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে রাবাদা তিন উইকেট নেন। রান তাড়ার প্রথম ওভারেই তিনি ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেনকে ফেরান। এরপর সপ্তম ওভারের ষষ্ঠ বলে ট্র্যাভিস হেডকে আউট করেন। হেড ২৬ বলে ১৪ রান করেছিলেন। এই উইকেটেই তিনি ৩৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন।
৩৫০ উইকেট পেতে রাবাদার লেগেছে ১৩ হাজার ৮০৮ বল। এই হিসাবে তিনি ছাড়িয়ে গেছেন সাবেক সতীর্থ ডেল স্টেইনকে। স্টেইনের লেগেছিল ১৪ হাজার ৭১৯ বল। তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনিস। তার লেগেছিল ১৪ হাজার ৯০৫ বল।
ম্যাচ সংখ্যার হিসাবে রাবাদা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দ্রুততম। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট ছিল তার ৭৫তম। স্টেইন তার আগে। তিনি ৬৯ টেস্টে ৩৫০ উইকেট নিয়েছিলেন।
ম্যাচের হিসাবে সার্বিক রেকর্ড শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের। তিনি ৬৬তম টেস্টে ৩৫০ উইকেট পেয়েছিলেন। ২০১৯ সালে ভারতের রবিচন্দ্রন অশ্বিন সেই রেকর্ড স্পর্শ করেন।
রাবাদার তিন উইকেটের পর অফ স্পিনার সাইমন হার্মার নেন আরও ছয় উইকেট। এতে অস্ট্রেলিয়া ১১১ রানে অলআউট হয়। দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে ১৭৬ রানে। সিরিজও জেতে ২-১ ব্যবধানে।