ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

২৮ ঘণ্টা ধরে নলকূপে আটকা ৮ বছরের শিশু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯ ৩০৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; নলকূপে পড়ে যাওয়ার ২৮ ঘণ্টা পরেও উদ্ধার করা গেল না আট বছরের শিশু সীমাকে। তবে এখনও আশা ছাড়েনি উদ্ধারকর্মীরা। তবে মাটি ধসে পরায় বার বার বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের।

বুধবার উত্তর প্রদেশের ফারুকাবাদে একটি ৬০ ফুট গভীর নলকূপে পড়ে যায় আট বছর বয়সী সীমা। খবর পেয়ে তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা। কিন্তু মাটির ধসে পড়ায় বার বার উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে বলে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার কয়েক ঘণ্টার জন্য উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়েছে। উদ্ধারকাজের প্রয়োজনে উল্লেখিত নলকূপের পাশে সমান্তরাল একটি নলকূপ খুঁড়তে গেলে মাটি আর বালি ধসে বাধা সৃষ্টি করে। তিরিশ ফুট পর্যন্ত খোঁড়ার পরে হঠাৎ করেই মাটি ধসে পড়ায় দুই জওয়ান চাপা পড়েন। দড়ি নামিয়ে কোনও রকমে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

ফারুকাবাদের এসপি অনিল মিশ্র জানিয়েছেন, আগ্রা থেকে সেনাবাহিনীর ৪০ সদস্যের একটি দল উদ্ধারকাজে নেমেছে। তাদের সঙ্গেই রয়েছেন লক্ষ্ণৌও থেকে আসা কেন্দ্রীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর ১৫ সদস্যের একটি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

২৮ ঘণ্টা ধরে নলকূপে আটকা ৮ বছরের শিশু!

আপডেট সময় : ১০:৩৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০১৯