ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

৩০ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯ ৩০৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক; মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিকই মনে করেন আগামী ৩০ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে ওয়াশিংটন। নতুন এক মতামত জরিপ এ তথ্য পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের চালানো এ মতামত জরিপে দেখা গেছে, মার্কিন ১০ জন পূর্ণ বয়সী নাগরিকের মধ্যে ৬ জনই মনে করেন ২০৫০ সালের মধ্যেই যুক্তরাষ্ট্র বিশ্বে প্রভাব হারিয়ে স্বল্প গুরুত্বপূর্ণ দেশে পরিণত হবে।

জরিপে আরও দেখা গেছে, মার্কিন সব বর্ণ এবং গোত্রের মানুষই এমন ধারণা পোষণ করছেন। তবে শ্বেতাঙ্গ এবং তুলনামূলকভাবে অধিকতর শিক্ষিত মানুষদের মধ্য এ ধারণার ব্যাপক বিস্তার ঘটেছে।

জরিপের ভিত্তিতে পাওয়া তথ্যে দেখা যায়, মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য এবং সমর্থকদের ৬৫ শতাংশ এ ধারণা পোষণ করছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির সদস্য এবং সমর্থকদের মধ্যে ৫২ শতাংশ মনে করছেন যে ২০৫০ সালের বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, অনেক মার্কিন নাগরিকই মনে করেন বিশ্বে চীনের প্রভাব বাড়বে। এ ছাড়া, আগামী ৩০ বছরের মধ্যে চীন যুক্তরাষ্ট্রকে অতিক্রম করবে নিশ্চিতভাবে এমন ধারণা ব্যক্ত করেছেন অনেকে। অন্যদিকে কেউ কেউ বলেছেন, এমনটি ঘটনার সম্ভাবনা রয়েছে।

জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যৎ, জাতীয় ঋণ এবং স্বাস্থ্যখাতে ব্যয়ের বিষয়ে মার্কিন জনগণ কেবল হতাশাই ব্যক্ত করেছেন। খবর পার্সটুডে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৩০ বছরের মধ্যে বিশ্বে প্রভাব হারাবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:৫১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯