নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন বিভাগ ঘুরে চিকিৎসাসেবার পরিবেশ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিস্থিতি এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করেন তিনি।
কুয়েত মৈত্রী হাসপাতালের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর অসন্তোষ, সাতদিন সময় পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে প্রবেশ করে তাকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। কক্ষটিও ছিল অপরিচ্ছন্ন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন চিকিৎসকের এমন আচরণে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তাঁর নির্দেশে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরিদর্শনকালে হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।