নিজস্ব প্রতিবেদক: হত্যা- চাঁদাবাজিসহ ২৭ মামলার আসামি, রামপুরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী পিচ্চি আল আমিনসহ দুই সহযোগীকে গ্রেফতার করেছে এসআরবি। গ্রেফতারকৃত দুই সহযোগী হলো- খাইরুল ও কামাল। এ সময় তার কাছ থেকে ১ টি বিদেশি রিভলবার এবং ৫ রাউন্ড গুলিসহ করেছে এসআরবি-৩।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এসআরবি ফোর্সেস লিগ্যাল এন্ড মিডিয়া পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রামপুরা এলাকায় পিচ্চি আল-আমিন নামের শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৩। এ বিষয়ে আমাদের অভিযান চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এসআরবি-৩ সূত্রে জানা যায়, বাহিনীর অপারেশনের সময় পিচ্চি আল-আমিনকে একটি পিস্তল, গুলি ও চারটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।