নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন থানা ও সরকারি কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হারানো সরকারি অস্ত্রের সন্ধান বা তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র্যাব সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুদেবার্তায় র্যাব জানিয়েছে, হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে গোপনে ও নিরাপদে পুরস্কার নেওয়া যাবে। এ বিষয়ে সঠিক তথ্য দিয়ে বিশেষ যৌথ অভিযানে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিতে র্যাবের হটলাইন নম্বর ০১৭৭৭৭১১৪৪১, ০১৭৭৭৭১১৪৪২, ০১৭৭৭৭১১৪৪৩, ০১৭৭৭৭১১৪৪৪ এবং ০২৫৫৬৬৯৯৯৯-এ যোগাযোগ করা যাবে।
এছাড়া এসব নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও ভাইবার ব্যবহার করেও তথ্য দেওয়া যাবে বলে জানিয়েছে র্যাব।
তথ্যদাতার পরিচয় গোপন ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তথ্যের ভিত্তিতে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।