ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পুলিশ কর্মকর্তার ছেলে হাওয়া, প্রতারকের পকেটে ৪৬ লাখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯ ৩৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;টাকা ছাপানোর মেশিন কিনতে ঋণ করে ৪৬ লাখ টাকা দিলেও মিলেনি সেই মেশিন। ফলে পাওনাদের চাপে এলাকা ছেড়েছেন পুলিশ কর্মকর্তার ছেলে।

এদিকে নিখোঁজ ছেলেকে খুঁজতে যেয়ে প্রকৃত ঘটনা জানতে পারে পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে।

জানা গেছে, ‘এমন মেশিন দেব যা থেকে একদম আসল টাকা বেরোবে’ এমন কথা শোনার পরই টাকা তৈরির মেশিন কিনতে উদগ্রীব হয়ে পড়ে দিল্লির এক পুলিশ কর্মকর্তার ছেলে। এ জন্য বেশ কয়েকজনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা ধারও করে। কিন্তু টাকার বিনিময়ে যারা মেশিন দেবে বলেছিল শেষ পর্যন্ত জানা যায় তারা আসলে প্রতারক।

ফলে পাওনাদের চাপে গা ঢাকা দেয় পুলিশ কর্মকর্তার ছেলে। ছেলেকে উদ্ধারে শেষ পর্যন্ত তদন্তে নামে পুলিশ। এ সময় দু’জনকে গ্রেফতার করা হয়। মিলে নিখোঁজ ছেলের সন্ধানও।

এরপরই বেরিয়ে আসে আসল সত্য। ৪৬ লাখ টাকা খোয়ানোর পর পাওনাদারদের হাত থেকে বাঁচতেই গা ঢাকা দিয়েছিল ওই যুবক। এরপরই জালিয়াতির ঘটনায় তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করে বিমল রাজেশ পাটিল এবং সুরজ কুমারকে। জানা যায়, এ দু’জন এমন একটি দলের সদস্য, যাদের কাজ সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা আত্মসাৎ করা।

‘এমন মেশিন দেব যা থেকে একদম আসল টাকা বেরোবে।’ এ দাবি করে প্রথমে তারা টাকা সংগ্রহ করে। এরপর মেশিন ভেঙে গেছে বা এ ধরনের নানা অজুহাত দিয়েই পালিয়ে যায়। প্রতারক চক্রের বাকিদের ধরতে তল্লাশি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশ কর্মকর্তার ছেলে হাওয়া, প্রতারকের পকেটে ৪৬ লাখ

আপডেট সময় : ০২:২০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯