ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিখাতে দেশে সর্বোচ্চ বাজেট পেয়েছে শাবিপ্রবি

দেলোয়ার হোসেন,শাবিপ্রবি
  • আপডেট সময় : ১২:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৩৭৭ বার পড়া হয়েছে

চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের ৫৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ পেয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এর আগে গত অর্থবছরেও গবেষণাখাতে সারাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সর্বোচ্চ বাজেট পেয়েছিল এ বিশ্ববিদ্যালয়টি।

৫৫ বিশ্ববিদ্যালয়ের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাদ্দকৃত ১১ হাজার ৬৯০ কোটি ৪ লাখ টাকার বাজেটের মাঝে এ বছর ১৮০ কোটি ৮ লাখ টাকা বরাদ্দ পেয়েছে শাবিপ্রবি। যা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি। এ বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অর্জিত রাজস্ব রয়েছে ১০ কোটি টাকা।

সোমবার (১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের এ বিষয়টি জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল উদ্দিন আহম্মদ ও অতিরিক্ত হিসাব পরিচালক মো. মুর্শেদ আহমদ।

২০২৪-২৫ অর্থ বছরের মোট ১৮০ কোটি ৮ লাখ টাকার বাজেটের মধ্যে বেতন-ভাতায় ১১১ কোটি ৭৬ লাখ টাকা, পেনশন খাতে ৬ কোটি ৫৭ লাখ টাকা, গবেষণা খাতে ৯ কোটি ৫২ লাখ টাকা, পণ্য সরবরাহ ও সেবা খাতে ৩৬ কোটি ৭৭ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এছাড়া যন্ত্রপাতি খাতে ৯ কোটি ৩৫ লাখ টাকা, যানবাহন খাতে ৫২ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দুই কোটি ৮৫ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

গত ১২ জুন ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ১৬৭তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সরকার আমাদের বিভিন্ন কাজে প্রচুর পরিমাণে সমর্থন দিচ্ছেন। আমরা বিশ্ববিদ্যালয়কে সেরা অবস্থানে নিয়ে যেতে চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা অনেক জায়গায় সর্বোচ্চ অবস্থানে আছি। শিক্ষা, গবেষণা ও সুশাসনে আমরা অনেক এগিয়ে রয়েছি। শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে প্রশাসন সবসময় পাশে থাকবে। তিনি আরও বলেন, আমাদের আর্থিক স্বচ্ছতার কারণে ইউজিসি আমাদের প্রতি আস্থা রেখেছে। এছাড়া এবারের বাজেটে শিক্ষা ও গবেষণার প্রাধান্য দেওয়া হয়েছে। গত বছর শাবিপ্রবিতে ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বাজেট বরাদ্দ দেয় ইউজিসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তিখাতে দেশে সর্বোচ্চ বাজেট পেয়েছে শাবিপ্রবি

আপডেট সময় : ১২:২৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪