ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

আ’লীগের মনোনয়ন বিক্রি ১ এপ্রিল, জমা ৩ এপ্রিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯ ৩৫৭ বার পড়া হয়েছে

নবগঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচন আগামী ৫ মে। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা আগামী ১ এপ্রিল থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। জমা দিতে পারবেন ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে। বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের আগামী ১, ২ ও ৩ এপ্রিল (সোম, মঙ্গল ও বুধবার) বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে তা জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী মনোনয়নে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিতসভা হবে। সভায় মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে ৩ জনের একটি প্যানেলের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আগামী ৩ এপ্রিল বিকাল ৫টার মধ্যে পাঠাতে হবে।

প্রসঙ্গত ভৌগোলিক সীমানা নির্ধারণ করে রোববার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের গেজেট প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। গেজেট অনুযায়ী, ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহরা, কৃষ্ণপুর, কেওয়াখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা ভালুকা, ছত্রপুর, আকুয়া, বাড়েরা, কল্লা, চরসেহড়া, হাসিখালী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর, কিসমত, বেলতলী, দাপুনিয়া, চরঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চররঘুরামপুর ও জেলখানার চরমৌজা নিয়ে সিটি কর্পোরেশন গঠন করা হয়েছে।

২ এপ্রিল প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভৌগোলিক কাঠামো অনুমোদন পায়। সিটি কর্পোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার নির্ধারণ করা হয়। এর আগে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন দেয় নিকার। ওই বছরের ১৪ অক্টোবর ময়মনসিংহ বিভাগ গঠন করে গেজেট প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আ’লীগের মনোনয়ন বিক্রি ১ এপ্রিল, জমা ৩ এপ্রিল

আপডেট সময় : ০৪:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯