ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

রাজশাহীর ৬টি আসনে আসছেনা পরিবর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ ৩৪৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি; রাজশাহীর ছয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নে কোন পরিবর্তন আসছেনা। প্রথমে তিনটি আসনে প্রার্থী চুড়ান্ত করা হলেও সর্বশেষ মনোনয়ন বোর্ডের সভায় রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী পরিবর্তন না করার ব্যাপারে আলোচনা হয়। এ ব্যাপারে মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরাও দলীয় সভানেত্রীর এ সিদ্ধান্তকেই সমর্থন করেন বলেও আ.লীগের হাইকমান্ডের একটি সূত্র এমনটিই জানিয়েছে।

গত শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে বোর্ডের একজন সদস্যর বরাত দিয়ে এ তথ্য জানান হাইকমান্ড সূত্রটি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে ১৫ নভেম্বর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের সভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করার কাজ শুরু হয়। এরপর ১৬ এবং ১৭ নভেম্বর ধারাবাহিক সভায় ২২০ জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।

জানা গেছে, এবার রাজশাহীর ছয়টি আসনে আওয়ামী লীগের ৪৮ জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ১১ জন, রাজশাহী-২ আসনে ৫ জন, রাজশাহী-৩ আসনে ১২ জন, রাজশাহী-৪ আসনে ৬ জন, রাজশাহী-৫ আসনে ১০ জন এবং রাজশাহী-৬ আসনে ৪ জন।

২০০৮ সালের নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৫ জন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ২৬ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাজশাহীর ৬টি আসনে আসছেনা পরিবর্তন

আপডেট সময় : ১২:১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮