ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

কুবিতে দুর্গাপূজার ছুটি শুরু ২২ অক্টোবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ৩৫৩ বার পড়া হয়েছে

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। তবে বন্ধের আগে ও পরে শুক্রবার-শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট ৯ দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।

রবিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

আমিরুল হক চৌধুরী বলেন, ‘আগামী ২২ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রবিবার (২৯ অক্টোবর) থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে।’

তবে আবাসিক হলগুলোর বন্ধের ব্যাপারে জানতে চাইলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. মিজানুর রহমান বলেন, ‘এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। উপাচার্য স্যারের সাথে এই সপ্তাহে মিটিং করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুবিতে দুর্গাপূজার ছুটি শুরু ২২ অক্টোবর

আপডেট সময় : ০৯:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩