ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

‘ভালো থাকিস সবাই’ স্টোরি দেয়ার পর আত্মহত্যা করেন কুবি শিক্ষার্থী

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১০১৬ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্টোরিতে ‘ভালো থাকিস সবাই। এই দায়ভার কারো নয়, একান্ত আমার’ লেখার কিছুক্ষণ পর ‘আত্মহত্যা’ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার অনিক।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটা নাগাদ শাহরিয়ারের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিক্যাল কলেজের (কুমেক) কর্তব্যরত চিকিৎসকরা।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার অনিক। তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলে থাকতেন। তার বাসা কুমিল্লা শহরের টমছম ব্রিজ এলাকায়। অনিকের পরিবারের সদস্যরা রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। পরিবারের সদস্যরা ধারণা করছেন অনিক আত্মহত্যা করেছেন। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন এই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এই বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান জানান, ‘তার নিজ বাসাতেই ঘটনাটি ঘটেছে৷ বিষয়টি আমাদের জন্য খুবই মর্মান্তিক।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘ভালো থাকিস সবাই’ স্টোরি দেয়ার পর আত্মহত্যা করেন কুবি শিক্ষার্থী

আপডেট সময় : ১০:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩