ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

সংকট উত্তরণে যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী সমাধান খোজা উচিতঃ এমইউ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

প্রতিনিধি, সিলেট
  • আপডেট সময় : ০৬:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৩১২৪ বার পড়া হয়েছে

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “যে কোনো সংকট উত্তরণে যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী সমাধান খোজা উচিত। অর্থনীতি বিষয়ের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান সেই কাজটিই করে থাকে। পৃথিবীর সভ্যতার চাকা ঘুরছে অর্থনীতিকে ঘিরে। আমরা প্রতিনিয়ত নানা ধরনের পরিবর্তন মোকাবেলা করছি। যা অনেকাংশে অর্থনৈতিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত। অর্থনৈতিক ও বৈশ্বিক পরিবর্তন একই সূত্রে গাথাঁ। এ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে এবং দেশ, সমাজ ও বিশ্বকে সামনের দিকে নিয়ে যেতে হলে অর্থনীতি বিষয়ে পন্ডিত ও গ্র্যাজুয়েট খুবই প্রয়োজন। সারাবিশ্বে অর্থনীতির গ্র্যাজুয়েটদের চাহিদা। মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগ সেই চাহিদার বিপরীতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেটের একমাত্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেখানে অর্থনীতি বিষয়ে অনার্স এবং মাস্টার্স প্রোগ্রাম চালু রয়েছে এবং কৃতিত্বের সাথে প্রতি সেমিস্টারে শিক্ষার্থীরা এখান থেকে পাস করে দেশে এবং বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষতার পরিচয় দিচ্ছেন। এ বিভাগকে আরো সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বদ্ধপরিকর।”

সোমবার(১১ সেপ্টেম্বর) মেট্রোপলিটন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরাম আয়োজিত দু’ দিন ব্যাপী ইকো ফেস্ট-২০২৩ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক উপর্যুক্ত কথাগুলো বলেন।

প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরামের প্রেসিডেন্ট প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও এমইউ ইয়াং ইকোনমিস্ট ফোরামের ভাইস প্রেসিডেন্ট অন্নপূর্ণা দেবনাথ জুই এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা এবং রেজিস্ট্রার তারেক ইসলাম। বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের প্রভাষক আমজাদ হোসেন, নওরোশ জাহান, ইকো ফেস্ট এর টাইটেল স্পন্সর এএইচজেড এসোসিয়েটস এর রিজিওনাল ম্যানেজার এমইউ এলামনাই রনি রায়, প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের ২৩ তম ব্যাচের নবীন বরণ এবং ১২, ১৩ ও ১৪ তম ব্যাচের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর রোববার সকালে কেক কেটে ও একটি জলপাই গাছের চারা রোপন করে দু’ দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। পরে একটি বর্ণাঢ্য র্যা লী একাডেমিক ভবনের সম্মুখ থেকে শুরু হয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিন করে। পরে অনুষ্ঠিত হয় ইনডোর ও আউটডোর স্পোর্টস। আজ উন্মুক্ত প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ইকো ফেস্ট। সাংস্কৃতিক অনুষ্ঠানের স্পন্সর ছিলো মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সংকট উত্তরণে যুক্তিনির্ভর ও বিশ্লেষণধর্মী সমাধান খোজা উচিতঃ এমইউ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

আপডেট সময় : ০৬:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩