ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কক্সবাজারের রাজাঘাট রেঞ্জে বন ধ্বংসের মহোৎসব, অবৈধ করাতকলের দৌরাত্ম্যে উজাড়ের শঙ্কা Logo উত্তর সিটি কর্পোরেশনের মাস্টাররোল কর্মচারীর সম্পদের পাহাড় Logo ভোলার সাবেক এসপি শরীফের বিরুদ্ধে কল্যাণ ফান্ডের দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Logo ১২ কেজির গ্যাস সিলিন্ডারে ১৮ দিনে বাড়লো ৬০০ টাকা Logo বেইলি রোড ট্র্যাজেডি: ৪৬ প্রাণহানির মামলায় বিতর্কিত প্রকৌশলী খালেকুজ্জামানের নাম বাদে চাঞ্চল্য Logo ১৭ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: সংস্কারের আশ্বাস ইশরাকের Logo চট্টগ্রাম রেলের জমি দখলে ‘অসাধু সিন্ডিকেট’: রাজস্ব হারাচ্ছে সরকার, লিজ নিয়েও জমি পাচ্ছে না প্রতিষ্ঠান Logo নিষিদ্ধ সংগঠনের ‘পুনর্গঠন’ বার্তা: ছাত্রলীগের নোটিশ ঘিরে প্রশ্ন ও শঙ্কা Logo দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নলীগ লুট করে আগষ্টিন শত কোটি টাকার মালিক

দুদকে অভিযোগ:

প্রাণিসম্পদ অধিদপ্তরের কোটি কোটি টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়েছেন পিডি আনিছুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ৫১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পিডি ডা: মো: আনিছুর রহমানের বিরুদ্ধে প্রকল্পের কোটি কোটি টাকা আত্ম্সাতের অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। অভিযোগটি বর্তমানে দুদকের যাচাই বাছাই সেলে রয়েছে। অচিরেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।

দুদকের অভিযোগের বর্ণনায় জানাগেছে, সক্ষমতা জোরদারকরণ প্রকল্পের পিডি ডা: মো: আনিছুর রহমান দুর্নীতির আশ্রয় নিয়ে নানা কৌশলে প্রকল্পের টাকা হাতিয়ে নিচ্ছেন। বর্তমান প্রকল্পের স্টেমিটেড কস্ট ২২০ কোটি টাকা। মেয়াদ ৩০/০৬/২০২৩ ইং পর্যন্ত। অদ্যাবধি প্রকল্পের অগ্রগতি মাত্র ২০-২৫% । তিনি মুল কাজ না করে কেবল ডিপিপি সংশোধন ও কেনাকাটায় ব্যস্ত। অথচ: কাজগুলো করার কথা ছিলো প্রকল্পের অবকাঠামো উন্নয়নের কাজ শেষ করার পর। তিনি অনুমোদিদ এপিপি অনুযায়ী ৪০ কোটি টাকার দরপত্র আহবান করেছেন। যেমন: ভবিষ্যতে নির্মিত হবে ভবনের জন্য আসবাবপত্র ক্রয় বাবদ ০৪ কোটি টাকা। ৬৫ টি জেলায় ট্রেনিং রুম মাটি ভরাট ,ভৌত অবকাঠামো নির্মাণ বাবদ ২৫ কোটি টাকা। বিভিন্ন দপ্তরে ফ্রিজ সরবরাহের জন্য ৩ কোটি ৪০ লক্ষ ৮০ হাজার টাকা। বিভিন্ন দপ্তরে আসবাবপত্র সরবরাহের জন্য ৪ কোটি ০৬ লক্ষ ৫০ হাজার টাকা। ২৬ জেলায় ক্লোডরুম স্থাপন বাবদ ৪ কোটি ৫৫ লাখ টাকা। বিভিন্ন দপ্তরে ডেক্সটপ কম্পিউটর সরবরাহের জন্য ১ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকা, এসি ,ফটোকপিয়ার, ল্যাপটপ,বইপত্র ক্রয়ের জন্য ৫০ লাখ টাকা। এবং অন্যান্য মোট ৪০ কোটি টাকা খরচ করেছেন।
এসব খাতে নানা প্রকার কৌশল প্রযোগ করে তিনি সিংহভাগ টাকা আত্মসাত করেছেন। আর সেসব টাকা দিয়ে বসুন্ধরা ডি ব্লকে ২২০০ বর্গ ফুটের এবং ই-ব্লকে ১৬৫০ বর্গ ফুটের ২ টি ফ্ল্যাট কিনেছেন । মিরপুর-৬ শিয়াল বাড়ী এলাকায় ১৩৩৮ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। পুর্ব রাজাবাজার ফার্মগেট এলাকায় ২২০০ বর্গ ফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় ১০ কাঠা জায়গার ওপর বিশাল বাড়ী নির্মাণ করেছেন। নিজের ও পরিবারের ব্যবহারের জন্য ২ খানা লেটেষ্ট মডেলের গাড়ি ক্রয় করেছেন। তার নামে বেনামে ব্যাংক ও পোষ্ট অফিসে কোটি কোটি টাকা, এফডিআর ও সঞ্চয়পত্র রয়েছে। যা তার চাকুরী জীবনের আয়ের সাথে সংগতিপূর্ণ নয়। দুদক সঠিকভাবে অনুসন্ধান করলেই তার থলের বিড়াল বেরিয়ে পড়বে।

উল্লেখ যে, এর আগে ৩ টি প্রকল্পে কর্মকালীন সময়ে তিনি ব্যাপক দুর্নীতি করায় কর্তৃপক্ষ তাকে অপসারণ করে দুরবর্তী উপজেলায় বদলী করেন। ফলে অদ্যাবধি তার কোন প্রমোশন হয়নি। বর্তমানে তিনি নিজেকে সরকার সমর্থিত একজন কর্মকর্তা হিসাবে পরিচয় দিচ্ছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে পিডি ডা: মো: আনিছুর রহমানের ব্যক্তিগত নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Loading

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুদকে অভিযোগ:

প্রাণিসম্পদ অধিদপ্তরের কোটি কোটি টাকা আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়েছেন পিডি আনিছুর রহমান

আপডেট সময় : ০৮:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩