ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিথিলার জায়গায় এবার অ্যালেন স্বপনের সঙ্গী প্রভা Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে Logo সব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই Logo দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দল থেকে বাদ মোসাদ্দেক-সৌম্য! Logo যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী Logo উপকূলীয় অঞ্চলের জীবনমান উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক : স্থানীয় সরকার মন্ত্রী Logo মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান Logo শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির Logo আসছে নতুন এসএমই নীতিমালা, লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি

গুচ্ছ পরীক্ষার হলে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আটক প্রেমিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৫৯৩ বার পড়া হয়েছে

গুচ্ছ পরীক্ষার হলে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আটক প্রেমিক

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার হলের কেন্দ্রে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে সাইফুল্লাহ জাহান (২০) নামে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৩ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষা শুরুর আগে অন্য এক পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে ঢুকলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আটক করে।

জানা যায়, সাইফুল্লাহ তার রুমমেট সাবিদ ও রবিনকে নিয়ে কেন্দ্রের সামনের এক শিক্ষার্থীর থেকে ১০ মিনিটের জন্য তার অ্যাডমিট কার্ড (প্রবেশপত্র) নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষা শুরুর আগে প্রেমিকার সঙ্গে হলে দেখা করে বের হওয়ার সময় পোগোজ গেটে দায়িত্বরত দুই সহকারী প্রক্টর তাকে আটক করেন।

আটক সাইফুল্লাহ বলেন, মামার সঙ্গে পরীক্ষা দিতে আসায় বাইরে বান্ধবীর (প্রেমিকা) সঙ্গে দেখা করতে পারিনি। তাই বাধ্য হয়ে একজনকে অনুরোধ করে তার অ্যাডমিট কার্ড ধার করে ভেতরে প্রবেশ করে দেখা করেছি। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সকালে সংবাদকে বলেন, আবেগের বশবর্তী হয়ে ছেলেটা এই কাজ করেছে। এর জন্য লিখিতভাবে ক্ষমা চেয়েছে সে। লিখিত প্রতিশ্রুতি নিয়ে তাকে আমরা ছেড়ে দিয়েছি। ভবিষ্যতে সে আর এমন কাজ করবে না বলে জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গুচ্ছ পরীক্ষার হলে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে আটক প্রেমিক

আপডেট সময় : ০৪:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩