ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সঙ্গে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রতিনিধি, সিলেট
  • আপডেট সময় : ১০:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৩৮৭ বার পড়া হয়েছে

দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের সাথে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাজিব মোহন পন্থের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল তাঁর অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ৩১ মে বুধবার সকাল ১০ টায় বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কার্যালয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদগণ স্বাক্ষাতের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটির পরিচালক ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল ইসলাম।

পরে ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময়কালে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “আসাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কৃতিত্ব, গবেষণায় অবদান এবং ব্যতিক্রমী প্রতিভা লালন-পালনের জন্য একটি দুর্দান্ত খ্যাতি রয়েছে। আজ এখানে আমাদের ক্যাম্পাসে আপনাদের অন্তর্দৃষ্টি ও দক্ষতায় সমৃদ্ধ উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা রাষ্ট্রীয় সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা একটি প্রাণবন্ত পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ যা সাংস্কৃতিক শিক্ষা, আন্তঃবিভাগীয় গবেষণা এবং বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে।” প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক আরও বলেন, “আমরা পরিবেশ, অভিন্ন নদ-নদী, খনিজ ও প্রাকৃতিক সম্পদ, সীমান্ত ইস্যু, নৃগোষ্ঠি, তথ্য প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন অভিন্ন বিষয়ে গবেষণাকর্ম পরিচালনায় যৌথ প্রয়াস চালাতে পারি।” ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক প্রতিনিধি দলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাজিব মোহন পন্থ বলেন, “মেট্রোপলিটন ইউনিভার্সিটির মনোরম পরিবেশে আসতে পেরে আমরা আনন্দিত। এই ইউনিভার্সিটির গবেষণাবান্ধব প্রতিশ্রুতি ও কার্যক্রম আশার বাণী জাগ্রত করে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সফর বিনিময় সমন্বিত জ্ঞানলাভে সহায়ক একটি বিষয়বিশেষ। আমরা সকলেই সেটাকে উৎসাহিত করব।”ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাজিব মোহন পন্থ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও অন্যান্য সকলকে তাঁদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হককে আসাম বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সফর বিনিময়ের উদ্যোগ তরান্বিত করার আহ্বান জানান। মত বিনিময় সভাশেষে প্রতিনিধি দল মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধি দলে ছিলেন আসাম বিশ্ববিদ্যায়ের স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন প্রফেসর ড. করবী দত্ত চৌধুরী, প্রফেসর ড. মানবেন্দ্র দত্ত চৌধুরী, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিযুষ পান্ডে, সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. গঙাভূষণ, ইংরেজি বিভাগের প্রফেসর ড. দিপেন্দু দাস, রেজিস্ট্রার ড. প্রদোষ কিরণ নাথ। এই সাক্ষাৎকার পর্বে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর শিবপ্রসাদ সেন, ট্রেজারার এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাক, ব্যবসা অনুষদের ডিন ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. মাসুদ রানা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. মাহফুজুল হাসান, ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাস, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সুরজিৎ সিনহা, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. রমা ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মিহিরকান্তি চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমদ, প্রমূখ।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ও আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাজিব মোহন পন্থ উভয়েই শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমযোতা স্মারক (এমওইউ)স্বাক্ষরের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেন বলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের সঙ্গে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আপডেট সময় : ১০:৫৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩