ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

গুচ্ছের ভর্তিযুদ্ধ শুরু শনিবার, পরীক্ষা ১৯ কেন্দ্রে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৩১২ বার পড়া হয়েছে

গুচ্ছের ভর্তিযুদ্ধ শুরু শনিবার, পরীক্ষা ১৯ কেন্দ্রে

গুচ্ছের ভর্তিযুদ্ধ শুরু শনিবার, পরীক্ষা ১৯ কেন্দ্রে

গুচ্ছের ভর্তিযুদ্ধ শুরু শনিবার, পরীক্ষা ১৯ কেন্দ্রে
গুচ্ছের ভর্তিযুদ্ধ শুরু শনিবার, পরীক্ষা ১৯ কেন্দ্রে

জবি প্রতিনিধি: তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানবিক (বি) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মোট ১৯টি কেন্দ্রে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো।

গুচ্ছ ভর্তি পরীক্ষার আহবায়ক কমিটি সূত্রে জানা যায়, ১৯টি কেন্দ্রের অধীনে রয়েছে কয়েকটি উপকেন্দ্রও। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩টি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৫টি, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বি ইউনিটে বহুনির্বাচনী প্রশ্নে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে৷ এর মধ্যে বাংলা ও ইংরেজিতে ৩৫ নম্বর করে মোট ৭০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ৩০ নম্বর থাকবে। পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীরা ১ নম্বর পাবে। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে৷ পাস নম্বর ৩০। আগামী ২৭ মে সি (বাণিজ্য) ইউনিটের এবং ৩ জুন এ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। তার মধ্যে বি ইউনিটে ৭ হাজার ৭৪৬ আসনের বিপরীতে মোট আবেদন করে ৯৬ হাজার ৪৩৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

শনিবার সকাল ৯টা থেকেই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা। তবে নির্ধারিত রুম খোলা হবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে। প্রবেশপত্র ও নির্দেশিত অন্যান্য কাগজপত্রসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কোন ব্যাগ, মোবাইল কিংবা ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবেনা।

কেন্দ্রগুলোতে নিরাপত্তা রক্ষার্থে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি বিএনসিসি,রোভার স্কাউট ও রেঞ্জার ইউনিটের সদস্যরাও শৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. রইছ উদদীন বলেন, আমরা ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে কাজ করেছি। শিক্ষার্থীদের আসন বিন্যাসও ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সবার সহযোগিতায় ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হবে আশা করি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ইতিমধ্যেই সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, কেন্দ্রগুলোতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যেই হবে বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গুচ্ছের ভর্তিযুদ্ধ শুরু শনিবার, পরীক্ষা ১৯ কেন্দ্রে

আপডেট সময় : ০৮:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩