ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নিখোঁজের ৫ মাস পর পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

১৭ মে নোয়াখালীর হাতিয়া দ্বীপ থেকে চক্রের মূল হোতা তারেক আহাম্মেদ ও তাঁর সহযোগী মোহাম্মদ হৃদয় আলীকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁদের মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আনা হয়ছবি: ডিএমপি

নিখোঁজের ৫ মাস পর পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার

নিখোঁজের ৫ মাস পর যুবকের পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার

রাজধানীর আশকোনা থেকে অপহরণের প্রায় পাঁচ মাস পর পলিথিনে মোড়ানো অবস্থায় আমির হোসেন (২৫) নামের এক যুবককের গলিত লাশ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার গাজীপুরের শ্রীপুরের একটি বাড়ির পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার হয়। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। তাঁদের আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. তারেক আহাম্মেদ (৩১), মোহাম্মদ হৃদয় আলী (২৯), আশরাফুল ইসলাম (২৩), রাসেল সরদার (২৫) ও তৌহিদুল ইসলাম ওরফে বাবু (৩০)।
মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আজ আসামিদের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। আদালত চার দিন মঞ্জুর করেন।

সংবাদ সম্মেলনে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, গত বছরের ১৭ ডিসেম্বর আমির হোসেন নোয়াখালীর বেগমগঞ্জের বাড়ি থেকে তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করার কথা বলে ঢাকায় আসে। ২২ ডিসেম্বর আশকোনা মেডিকেল রোডে তাঁর বোন নুরনাহার বেগমের (৩৪) বাসায় যান। তখন তিনি তাঁর শ্বশুরবাড়িতে ছিলেন। তাই সেই রাত আমির বোনের প্রতিবেশীর বাসায় থাকেন। পরদিন সকালে তাঁর পরিবার ফোন দিলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। ২৮ ডিসেম্বর আমির হোসেনের মুঠোফোন থেকে তাঁর আরেক বোন কামরুন্নাহারকে (২২) ফোন করে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমিরের মুক্তির জন্য ১০ লাখ টাকা দাবি করে। এ ব্যাপারে ওই দিন আমিরের ভাই বিল্লাল (৪০) দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নিখোঁজের ৫ মাস পর পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩