ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শাবিপ্রবির মেইন গেইটের ছেঁড়া নাম ফলক বদলে এখন নতুন

ইসফাক, শাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ৪৪৩ বার পড়া হয়েছে

দীর্ঘদিন থেকে ছিঁড়ে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটের সাইনবোর্ডে লেখা নাম ফলকটি সংস্কার করা হয়েছে। ছেঁড়া ব্যানারের স্থানে লেগেছে নতুন ব্যানার।

শনিবার(২৫ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটের উপরে সাইনবোর্ড সংবলিত নাম ফলকটি পরিবর্তন করা হয়েছে। এতে পূর্বের ছেঁড়া ব্যানার বদলে এখন নতুন সাইনবোর্ডে নতুন ব্যানার লাগানো হয়েছে। সংযুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পুরাতন লোগোর বদলে নতুন লোগো।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, মেইন গেইটের ব্যানারের মাঝে একটু ছেঁড়া ছিল। এটা বদলে নতুন করে লাগানো হয়েছে। এর ফলে তার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী(বিদ্যুৎ) নাজিম উদ্দিন বলেন, ব্যানারটা বাতাসে মাঝখান দিয়ে ছিঁড়ে গেছিলো। এটা পরিবর্তন করে নতুন লাগানো হয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে।

এছাড়া রাজস্ব বাজেটের অর্থায়নে ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য বিশ্ববিদ্যালয় নতুন গেইটটির কিছু কাজ এখনো বাকি। বাকি থাকা কাজ শেষ হলে তবেই এটি উদ্বোধন হবে বলে জানিয়েছেন পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

শাবিপ্রবির মেইন গেইটের ছেঁড়া নাম ফলক বদলে এখন নতুন

আপডেট সময় : ১১:২৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩