ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

রাতে শাবির সোনালী ব্যাংকের গ্রিল কেটে চুরি করতে এসে যুবক আটক

দেলোয়ার হোসেন, শাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩ ৪৫০ বার পড়া হয়েছে

চুরির উদ্দেশ্যে মাঝরাতে ব্যাংকে ঢুকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোনালী ব্যাংক থেকে একজন আটক হয়েছেন। আটক হওয়া ব্যক্তির নাম মো জালাল আহমেদ(১৮)। সে বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী এলাকা ডলিয়া গ্রামের ওহাব আলীর ছেলে। তার সাথে চুরি করতে আসা অপর দুজনের নাম ‘মোঃ জসীম’ ও অপর একজনের নাম ‘আলমগির হোসেন’।

২৭ জানুয়ারি(শুক্রবার) ভোররাত চারটায় ব্যাংকের ভেতরে তাকে আটক করা হয়।

ব্যাংক ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তারক্ষীরা জানান, রাত চারটার দিকে ব্যাংকের নিরাপত্তা কর্মী আনসার অনাকাঙ্ক্ষিত শব্দ শুনে ভেতরের সৌচাগারের দিকে যায়। পরে শৌচাগারের দরজা না খুলতে পেরে ফিটকারী ভেঙ্গে দেখে ভেতরে অজ্ঞাত পরিচয় এক যুবককে লোহার পাইপসহ ভেতরে বসে আছে। পরে ব্যাংকের ভেতরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্য তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নিরাপত্তাকর্মী, ব্যাংকের ব্যবস্থাপক কে খবর দেন।

শুক্রবার ভোর পাঁচটায় আটক হওয়া ব্যক্তি জানান, এই চক্রের অপর দুজন পিস্তল ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ ব্যাংকে প্রবেশের প্রস্তুতি নেন। পরে জালাল(আটককৃত ব্যক্তি) ব্যাংকের গ্রিল কেটে সে ভেতরে প্রবেশ করে। ভেতরে আনসার সদস্যের উপস্থিতি টের পেয়ে বাকি দুজন পালিয়ে যান।

জালাল আরও জানায়, এই চোর চক্রের অপর দুই সদস্য গত এক সপ্তাহ থেকে ব্যাংক চুরির পরিকল্পনা করছে। তাদের প্রথম বৈঠক হয় সিলেট রেলস্টেশনে। এরপর বিভিন্ন দিন ক্যাম্পাসে এসে ব্যাংকের আশপাশ ঘুরে গ্রিল কেটে প্রবেশ করবে বলে পরিকল্পনা করে।

বিশ্ববিদ্যালয় সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ দিলশাদ আলী বলেন, চুরি করতে আসায় একজন আটক হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে পুলিশে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

রাতে শাবির সোনালী ব্যাংকের গ্রিল কেটে চুরি করতে এসে যুবক আটক

আপডেট সময় : ০৭:০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩