ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শাবিপ্রবিতে ১ম দিনেই ভর্তি হয়েছে ৫ শ ৫৫জন

দেলোয়ার হোসেন, শাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৪৬২ বার পড়া হয়েছে

শিক্ষাবর্ষ ২০২১-২২ সেশনে ভর্তির ১ম দিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ৫শ ৫৫জন শিক্ষার্থী। সোমবার রাত পৌনে বারোটায় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে এদিন সকাল দশটায় বিশ্ববিদ্যালয় শিক্ষাভবন-এ এর নিচতলায় ভর্তি কার্যক্রম শুরু হয়। এতে প্রথমদিন বিজ্ঞান বিভাগে মেধাক্রম ০১ থেকে ১৬৫০ পর্যন্ত ভর্তির জন্য আসে শিক্ষার্থীরা। দিনভর চলমান ভর্তি কার্যক্রম শেষে বাসায় ফেরেন শিক্ষার্থীরা।

রেজিস্ট্রেশন ফি, বেতন, চিকিৎসা ফি, ছাত্র/ ছাত্রী কল্যাণ ফি, জীবন বীমা ও স্বাস্থবীমা এবং মাদকাসক্ত পরীক্ষা ফি সহ কোন খাতে কত খরচ হচ্ছে এসবের বিশদ তথ্য জানান ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

জানা যায়, ২০২১-২২ সেশনে শিক্ষার্থীদের খাতওয়ারি বেতন ৪৫০ টাকা।এ ছাড়া ইউনিয়ন ফি ১০০ টাকা, পাঠ বহির্ভূত কার্যক্রম ১৫০ টাকা, চিকিৎসা ফি ১২০ টাকা, লাইব্রেরি ফি ১৭৫ টাকা, পরিবহন ফি ৫৫০ টাকা, রোভার স্কাউট ফি ২৫ টাকা, বিএনসিসি ফি ২৫ টাকা, সিলেবাস ফি ৪০০ টাকা, শিক্ষাপঞ্জি ফি ১০০ টাকা, জীবন বীমা ও স্বাস্থ্য বীমা ৫০০ (গত বছর ছিল ২০০) টাকা, মাদকাসক্ত পরীক্ষা ফি ৫০০ (গত বছর ছিল ৪০০) টাকাসহ মোট ৪ হাজার ৮০০ টাকা, ছাত্র/ ছাত্রী কল্যাণ ফি ৩০০ টাকা, উৎসব ফি ১০০ টাকা, ভর্তি ও আনুষঙ্গিক (এককালীন) ৭০০ টাকা, রেজিস্ট্রেশন ফি ৪৩০ টাকা এবং পরিচয়পত্র ফি ১৭৫ করে নেওয়া হচ্ছে। অন্যদিকে বিভাগের (শিক্ষার্থীদের সুযোগ সুবিধা) উন্নয়ন ফি বাবদ ৫ হাজার (গতবার ছিল ৩ হাজার) টাকা, হল সংযুক্তি ফি ৫০০ (গতবার ছিল ৪০০) টাকা করে নেওয়া হচ্ছে।

তবে এবারের ভর্তি প্রক্রিয়ায় নতুন তিনটি খাত সংযুক্ত করা হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি জানান, এবার প্রক্টরিয়াল সার্ভিস খাতে ১০০ টাকা, ভর্তি প্রক্রিয়াকরণ খাতে ৩ হাজার ৪০০ টাকা, বিভাগীয় কম্পিউটার/ল্যাব উন্নয়ন খাতে ১ হাজার ২০০ টাকাসহ সর্বমোট ১০ হাজার ২০০ টাকা নেওয়া হচ্ছে। তিনি জানান, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এসব ফি নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাবিপ্রবিতে ১ম দিনেই ভর্তি হয়েছে ৫ শ ৫৫জন

আপডেট সময় : ১২:২৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩