ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা Logo পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিচালক মীর সাজেদুর রহমানকে ঘিরে প্রশাসনিক অনিয়মের বিতর্ক Logo সাড়ে ৬শ’ কোটি টাকার সেচ প্রকল্পে অনিয়মের অভিযোগ নিয়েও বহাল পিডি নুরুল ইসলাম Logo দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ প্রকাশনা নিয়ে আইনি জটিলতা: হাইকোর্টের রুল: মালিকানা ও সম্পাদনায় বিতর্ক Logo প্রাণিসম্পদ অধিদপ্তরে আউটসোর্সিং নিয়োগ ঘিরে ২৫ কোটি টাকার বাণিজ্যের পরিকল্পনা! Logo মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় Logo ডিএনসিসির প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে টেন্ডার অনিয়ম ও ঠিকাদার হয়রানির অভিযোগ Logo অভিযোগের পাহাড় পেরিয়েও বহাল তবিয়তে ফায়ার সার্ভিসের ডিজি Logo সওজে পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদ সিন্ডিকেটের দূর্নীতির সাম্রাজ্য Logo ঠিকাদারের মুখোশে ফরিদুল আলমের বিরুদ্ধে চাকরির প্রলোভনে কোটি টাকা লুটের অভিযোগ

ফিরে যাওয়া জাহাজ কোথায় জানেন না পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

মার্কিন নিষেধাজ্ঞা থাকায় রুশ যে জাহাজকে বাংলাদেশে ঢূকতে দেওয়া হয়নি সেটি এখন কোথায় আছে তা বাংলাদেশ জানে না।

সোমবার (২৩ জানুয়ারি) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এর আগে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পণ্য নিষিদ্ধ জাহাজে পাঠানোর অভিযোগে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ছাড়া ওই জাহাজটির অবস্থান সম্পর্কেও জানে না বাংলাদেশ।

গত ২৪ ডিসেম্বর উরসা মেজর নামে রাশিয়ার পতাকাবাহী জাহাজটির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে তথ্য পায় রঙ ও নাম বদল করে নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজ পাঠিয়েছে রাশিয়া। পরে তা নিশ্চিত হয় বাংলাদেশ। বাংলাদেশ জাহাজটি বন্দরে ভিড়তে নিষেধ করে। যদিও জাহাজটিকে বন্দরে পণ্য খালাসের অনুমতি দিতে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করে রাশিয়া। তবে জাহাজটি বন্দরে ভিড়তে না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানে ছিল বাংলাদেশ।

এ অবস্থায় জাহাজটি ভারতের যেকোনো বন্দরে পণ্য খালাস করে পরে তা অন্য জাহাজে করে বাংলাদেশে আনার চেষ্টা করে। কিন্তু জাহাজটি প্রায় দুই সপ্তাহ ভারতের পশ্চিমবঙ্গে পণ্য খালাসের জন্য অপেক্ষা করে ব্যর্থ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফিরে যাওয়া জাহাজ কোথায় জানেন না পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১২:০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩