ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯ ২৬৬ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকায় বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও পাঁচজন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন- মাহেন্দ্র চালক সোহেল, যাত্রী শিলা, মানিক ও খোকন। নিহত অপরজনের নাম পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরীর বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল দুর্ঘটনায় হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে দুর্জয় পরিবহনের একটি বাস বানারীপাড়া থেকে বরিশাল আসছিল। পথে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় বানারীপাড়াগামী একটি মাহেন্দ্রের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেট সময় : ১২:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০১৯