ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন জেলেনস্কির উপদেষ্টা

আন্তজার্তিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ। দিনিপ্রোতে একটি বহুতল আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে ‘ত্রুটিপূর্ণ’ তথ্য দেওয়ার কারণে সেই হামলায় ৪৪ জন নিহত হন। এ ঘটনার জেরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ওলেক্সি। তিনি বলেন, ‘বড় ধরনের ভুল করে ফেলেছেন’।

ওই হামলার ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও দাবি করেন, রাশিয়া ‘আবাসিক ভবনে হামলা চালায়নি’।

তবে তার পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বা তার কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ওই হামলার জন্য সাধারণ নাগরিকদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয় ইউক্রেনে। ইউক্রেনীয়রা প্রাথমিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ কেউ তাকে রাশিয়ান প্রচারকদের অবস্থানকে শক্তিশালী করার জন্য অভিযুক্ত করেছেন। ইউক্রেনের কিছু সংসদ সদস্য আরেস্তোভিচকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষরও করেন।

প্রেসিডেন্ট জেলেনস্কির এই উপদেষ্টা একজন সুপরিচিত ব্যক্তি। কারণ ইউটিউবে তার প্রতিদিনের ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আপডেট লাখ লাখ মানুষ ফলো করতেন।

শনিবারের ওই হামলা নিয়ে একটি ভিডিওতে প্রাথমিকভাবে আরেস্তোভিচ বলেন, ইউক্রেনের আকাশ সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করলে ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দিনিপ্রোর আবাসিক ভবনের ওপর পড়ে। ইউক্রেনের তরফে পরে জানানো হয়, রাশিয়ার একটি কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র ওই ভবনে আঘাত হানে। যেটি ভূপাতিত করার সক্ষমতা তাদের আকাশ সুরক্ষার ব্যবস্থায় নেই। উপদেষ্টা আরেস্তোভিচের বক্তব্য ‘চূড়ান্ত রকমের ভুল’।

পরে তিনি তার পদত্যাগের জন্য একটি চিঠি পোস্ট করেন এবং নিজের ভুল স্বীকার করেন। ১৬ লাখের বেশি মানুষ তার টেলিগ্রাম চ্যানেলের সাবস্ক্রাইবার এবং দুই লাখের বেশি মানুষ নিয়মিত তার ভিডিও দেখেন। তিনি রুশ ভাষায় কথা বলতেন। সেই সুযোগ কাজে লাগায় রাশিয়াও। -সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পদত্যাগ করলেন জেলেনস্কির উপদেষ্টা

আপডেট সময় : ০২:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩