ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ড সুবিধার আড়ালে শত কোটি টাকার কারসাজি, নাটের গুরু কমিশনার আবু ওবায়দা Logo লঞ্চ থেকে মেঘনায় লাফ দেওয়া যাত্রীকে জীবিত উদ্ধার, প্রশংসায় নৌ পুলিশের তৎপরতা Logo স্থানীয় কৃষকদের থেকে ভাড়ায় জমি নিয়ে সাইন বোর্ড: প্লট বানিজ্যের নামে পূর্বাচল প্রবাসী পল্লী কর্তৃপক্ষ’র প্রতারণা Logo “নৌ-খাতের সিমুলেটর বাণিজ্যের লুটেরা সিন্ডিকেট সাব্বির মাদানি” Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ত্রাসের রাজত্ব! নকল নবীশ মাহবুব আলমের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও দূর্নীতির অভিযোগ Logo ‘শিশু হাসপাতালে উপ-পরিচালক নেছার উদ্দীন সিন্ডিকেটের দুর্নীতি ও লুটপাট’ Logo গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুরুল আমিন মিয়ার ১০ কোটি টাকা আত্মসাৎ ও টেন্ডার কারসাজি Logo মাঠের ত্যাগী না অভিজ্ঞ নেতা: রাজধানীর বিএনপিতে কোন পথে যাচ্ছে নেতৃত্ব? Logo অন্তর্বর্তী সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দেয়নি: রাষ্ট্রপতি Logo পথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তেলআবিবে এই কর্মসূচি পালন করা হয়। একই ধরনের কর্মসূচি পালিত হয়েছে জেরুজালেমে ও উত্তরের শহর হাইফাতেও।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জেরুজালেমে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বাসভবনের বাইরে ওই বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা বলেছেন, নেতানিয়াহুর নতুন কট্টর ডানপন্থী সরকার ইসরায়েলের গণতন্ত্রের জন্য হুমকি। আদালতে দুর্নীতির অভিযোগে থাকা নেতানিয়াহুকে তারা পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

পুলিশি সূত্রের বরাতে ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়, তেলআবিবে নেতানিয়াহুবিরোধী ওই বিক্ষোভে ৮০ হাজার মানুষ অংশ নেয়। তবে পুলিশের পক্ষ থেকে নতুন করে আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

খবরে বলা হয়েছে, নতুন সরকার গঠনের পর নেতানিয়াহু বিচারব্যবস্থা সংস্কারকে প্রধান এজেন্ডা করেছেন। তবে বিরোধীরা বলছেন, এর মাধ্যমে ইসরায়েলের বিচার ব্যবস্থা দুর্বল হবে, দুর্নীতি বাড়বে, সংখ্যালঘু অধিকার খর্ব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩