ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রতিনিধি, খুলনা
  • আপডেট সময় : ১১:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ৩০১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার বাইপাস সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল্লাহ নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার তালা সদরের মোবারকপুর গ্রামের সিরাজ উদ্দীন শেখের পুত্র আব্দুল্লাহ শেখ (২৮)।

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্লাহ শেখ সাতক্ষীরা বাইপাস সড়কের ইটাগাছাস্থ এলাকায় পৌছালে, একটি দ্রুতগামী ডাম্পার ট্রাক পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়৷ এসময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ ডাম্পার ট্রাকের নং-খুলনা মেট্টো-শ ১১০৪৭৯)৷ ট্রাকের চাপে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩