ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

‘সরকারের নির্যাতনে বিএনপির আন্দোলনে অংশগ্রহণ বাড়ছে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অত্যাচার-নির্যাতন বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির আন্দোলনে মানুষের অংশগ্রহণও বাড়ছে। এখন পর্যন্ত সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বিএনপির ১৫ নেতাকর্মী নিহত হয়েছেন। বিএনপির ৬০০ নেতাকর্মী গুম হয়েছেন। শীর্ষ নেতাসহ হাজারের ওপরে খুন, হাজারের ওপরে নেতাকর্মী কারাগারে বন্দি।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথসভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সরকার অর্থনীতি খাত ফোকলা করে দিয়েছে, দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না। এ কারণেই রাজনৈতিক দলগুলো ১০ দফা ঘোষণা করেছে। ১০ দফার মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় বিএনপি।

যৌথসভায় ১৯ জানুয়ারি বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। আগামী ১৭ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হবে।

মির্জা ফখরুলের সঙ্গে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘সরকারের নির্যাতনে বিএনপির আন্দোলনে অংশগ্রহণ বাড়ছে’

আপডেট সময় : ১১:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩