ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জয়রথ অব্যাহত সিলেটের, ঢাকাকে হারালো বড় ব্যবধানে

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ৫৯৪ বার পড়া হয়েছে

সিলেট স্ট্রাইকার্সের জয়রথ অব্যাহত। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে মাশরাফির নেতৃত্বাধীন দলটি। আজ নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নেমে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সকে তারা হারিয়েছে ৬২ রানের বিশাল ব্যবধানে।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। জবাব দিতে নেমে ১৯.৩ ওভারে ১৩৯ রানে অলআউট হয়ে যায় ঢাকার দলটি।

জয়ের জন্য ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ডাকা। শুরুতেউ কোনো রান না করে ফিরে যান পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ। ৯ বলে ৬ রান করে আউট হন সৌম্য সরকার। ১০ বলে ১২ রান করেন দিলশান মুনাভিরা।

৩০ রানে ৩ উইকেট পড়ার পর ঢাকার হাল ধরেন মোহাম্মদ মিঠুন এবং অধিনায়ক নাসির হোসেন। ৭৭ রানের জুটি গড়ে তোলেন তারা। অবশেষে দলীয় ১০৭ রানের মাথায় ২৮ বলে ৪২ রান করে আউট হন মোহাম্মদ মিঠুন। ৩৫ বলে ৪৪ রান করেন নাসির হোসেন।

পরের ব্যাটাররা আর দাঁড়াতেই পারেননি। উসমান ঘানি ১, আরিফুল হক শূন্য, তাসকিন আহমেদ আউট হন ১ রানে। আরাফাত সানি অপরাজিত থাকেন ৯ রানে এবং আল আমিন হোসেন ৬ রান করে আউট হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় ঢাকার ইনিংস।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে ২টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, মাশরাফি বিন মর্তুজা এবং মোহাম্মদ আমির। ১টি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা, থিসারা পেরেরা এবং নাজমুল হোসেন শান্ত। মাশরাফি ৩ ওভার বল করে মাত্র ১৪ রান দেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২০১ রান করে সিলেট স্ট্রাইকার্স। তৌহিদ হৃদয় করেন ৮৪ রান। নাজমুল হোসেন শান্ত করেন ৫৭ রান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জয়রথ অব্যাহত সিলেটের, ঢাকাকে হারালো বড় ব্যবধানে

আপডেট সময় : ১১:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩