ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলে জাতীয় দিবসের রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিনিধি, শাবিপ্রবি
  • আপডেট সময় : ০৬:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত আটটায় বঙ্গবন্ধু হলের টিভি রুমে এ পুরস্কার বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোহাম্মদ সামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, সুন্দরভাবে প্রতিযোগিতা সম্পন্ন করায় হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করার ব্যবস্থা করায় তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে অন্যরকম একটা অনুভূতি প্রকাশ পায়। এসময় তিনি আগামীতে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার জন্য হল কর্তৃপক্ষকে আহ্বান জানান এবং সকল শিক্ষার্থীকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা পারভীন, বিশ্ববিদ্যালয় প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ সহ বিভিন্ন হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টগন।
বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশন সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম বলেন, আবাসিক শিক্ষার্থী পড়াশোনার বাহিরে নিজেকে সক্রিয় রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রমের ভূমিকা অপরিসীম। জাতীয় দিবস গুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ধারা অব্যাহত থাকুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলে জাতীয় দিবসের রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৬:১৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩