ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ফুটবলের কিংবদন্তী পেলে আর নেই

সকালের সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ৪০৬ বার পড়া হয়েছে

খালি পায়ে ফুটবল মাঠে পদচারণায় শুরু, বল পায়ে জাদুকরী ছোঁয়ায় গ্রাম-শহর ছাড়িয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বুকে আলো ছড়িয়ে কেবল ফুটবলেই নয়, ক্রীড়াজগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠা এক নাম পেলে। জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন কিংবদন্তি। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে।

পুরো নাম এদসন আরান্তেস দো নাসিমেন্তো। তবে বিশ্বের বুকে লাখো কোটি ফুটবলপ্রেমীর কাছে তিনি পেলে নামেই পরিচিত। তার নামের পাশে জ্বলজ্বল করছে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল, যা আজও ভাঙতে পারেনি কেউ।‘

গত মাসের শেষদিন থেকে এই হাসপাতালেই চিকিৎসা চলছিল তার। হাসপাতালে ভর্তির বিষয়ে শুরুতে গণমাধ্যমে খবর আসে, তার অবস্থা গুরুতর। বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। তবে কয়েক ঘণ্টার মধ্যে তার মেয়ে কেলি নসিমেন্তো জানান, নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছে তার বাবাকে।

এরপর থেকে মাঝেমধ্যে পেলের সন্তানরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার শারীরিক অবস্থার কথা জানান।

কিছুদিন আগে প্রকাশিত চিকিৎসকদের রিপোর্ট ও পরিবারের ভাষ্য থেকে জানা যায়, পেলের ক্যান্সারের অবস্থার অবনতি ঘটেছে। হাসপাতালে তার চিকিৎসা চলবে বলেও জানানো হয়। এবারের বড় দিনও কিংবদন্তি হাসপাতালেই কেটেছে।

ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমস; সব জার্সিতে কেবলই আলো ছড়িয়েছেন তিনি। খেলোয়াড়ী জীবনে কখনোই চোট বা অসুস্থতা সেভাবে ভোগাতে পারেনি তাকে। কিন্তু শেষ বয়সে এসে শারীরিক নানা সমস্যায় ভীষণ ভুগতে হয় তাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ফুটবলের কিংবদন্তী পেলে আর নেই

আপডেট সময় : ০১:৫১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২