ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণীর দুর্নীতির তদন্ত

বিশেষ প্রতিবেদক, খুলনা:
  • আপডেট সময় : ১২:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ৩৪৮ বার পড়া হয়েছে

জমির দলিল রেজিস্ট্রির নামে ঘুষ গ্রহণ এবং নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে খুলনার দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈর বিরুদ্ধে আইন মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। এ সব অভিযোগের তদন্তে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব সরেজমিন খুলনায় এসে তদন্ত করেন। এ সময় সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈসহ সাতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

খুলনা জেলা রেজিস্ট্রার দিপক কুমার সরকার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তিনি উপস্থিত থেকে শুধু দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন। তদন্তের ফলাফল বা এ বিষয়ে এর বেশি কিছু তিনি জানেন না।

এর আগে তদন্তের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে পাঠানো খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের নেজারত শাখার ম্যাজিস্ট্রেট-ইনচার্জ নয়ন বিশ্বাস স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, দিঘলিয়া উপজেলার বাসিন্দা মো. ইনামুল শেখ গং দিঘলিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈর বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত লিখিত অভিযোগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-১’র সিনিয়র সহকারী সচিব বরাবর দাখিল করেন। তারই পরিপ্রেক্ষিতে একই মন্ত্রণালয়ের বিচার শাখা-৭’র ১৫ ডিসেম্বরের পত্রের আলোকে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টায় খুলনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে (৪র্থ তলা) তদন্ত কার্যক্রমে সকল প্রকার সাক্ষ্য ও দালিলিক প্রমাণসহ স্ব-শরীরে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানান, কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক তদন্ত কমিটির সামনে সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণী বাড়ৈ, অভিযোগকারী মো. ইনামুল শেখ, দলিল লেখক ফেরদৌস লিটু, মো. মুরাদ হোসেন, শেখ আল-আমিন, কাইয়ূম মোল্লা ও মো. আমজাদসহ সাত জন উপস্থিত ছিলেন। তদন্ত কার্যক্রম পরিচালনা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৭’র সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধূরী।

অভিযোগকারী মো. ইনামুল শেখ এ প্রতিবেদককে বলেন, তদন্ত কমিটি তার অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চান। তিনি অভিযোগের স্ব-পক্ষে সকল প্রমাণসহ তথ্য দিয়েছেন। এ ছাড়া অন্যান্যদের কাছেও এ বিষয়ে জেনেছেন তদন্ত কমিটি। সঠিক ও নিরপেক্ষ তদন্ত হলে তার অভিযোগ প্রমাণিত হবে বলে আশা করছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাব-রেজিস্ট্রার শুভ্রা রাণীর দুর্নীতির তদন্ত

আপডেট সময় : ১২:৪০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২