ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ঝিনাইদহে জন্ম সনদে স্বাক্ষর আনতে গিয়ে মেম্বার কর্তৃক ১৬ বছরের কিশোরী ধর্ষণের শিকার

জেলা প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৯:৪১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৪৩৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকূপায় জন্ম নিবন্ধনের ফর্মে স্বাক্ষর নিতে গিয়ে আনোয়ার হোসেন নামে এক মেম্বার কর্তৃক ১৬ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মেয়েটি এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে।

এ ঘটনায় শুক্রবার (১১ নভেম্বর) মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আনোয়ার হোসেন সারুটিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও কৃষ্ণনগর গ্রামের মৃত মোজাহার শেখের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণনগর গ্রামের দিনমজুরের মেয়ে কাতলাগাড়ী বাজারে আনোয়ার মেম্বারের বাসায় জন্ম নিবন্ধনের ফর্মে স্বাক্ষর আনতে যায়। এ সময় ফাঁকা বাসায় ভুক্তভোগীকে একা পেয়ে জোরপূর্বক টেনে হিঁচড়ে তিন তলায় নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে এবং বললে তাকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত আনোয়ার। পরে মেয়েটি বাসায় ফিরে অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে তার বাবা-মাকে সব খুলে বলে সে। বিষয়টি জানাজানি হলে আনোয়ার মেম্বার আপস মীমাংসার চেষ্টা করে। ভুক্তভোগীর পরিবার এতে রাজি না হওয়ায় তাদের দেখে নেয়ারও হুমকি দেয়। এ ঘটনায় নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার শৈলকূপা থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে গা ঢাকা দিয়েছে আনোয়ার মেম্বার।

শৈলকূপা থানার তদন্ত (ওসি) ঠাকুর কুমার দাস বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি আনোয়ার হোসেনকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঝিনাইদহে জন্ম সনদে স্বাক্ষর আনতে গিয়ে মেম্বার কর্তৃক ১৬ বছরের কিশোরী ধর্ষণের শিকার

আপডেট সময় : ০৯:৪১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২