ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

শালিকে ধর্ষণের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ৩১৫ বার পড়া হয়েছে

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ জেলার আদিতমারী উপজেলায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে শ্যালিকাকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগের পাঁচদিনেও মামলা নেয়নি থানা পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালের বেডে শুয়ে ধর্ষণের বর্ণনা দেন নির্যাতিতা স্কুলছাত্রী।

এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা স্কুলছাত্রীর বাবা।

অভিযুক্ত পুলিশ সদস্য বিপুল চন্দ্র রায় (৩০) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বৈদ্যের বাজার মীরের বাড়ি এলাকার মৃত মনরঞ্জন রায় খোকার ছেলে। তিনি পুলিশ কনস্টেবল পদে গাইবান্ধা জেলায় কর্মরত রয়েছেন।

অভিযোগে জানা গেছে, পুলিশ সদস্য বিপুল চন্দ্র রায় সন্তান ও স্ত্রীকে দেখতে ছুটি নিয়ে গত শনিবার (১০ সেপ্টেম্বর) শ্বশুরবাড়ি আদিতমারী উপজেলার পশ্চিম দৈলজোড় পাঁচপাড়া গ্রামে বেড়াতে আসেন।

শ্বশুরবাড়ির পাশে ধর্মীয় অনুষ্ঠান চলায় পাড়ার অনেকেই সেখানে ব্যস্ত ছিলেন। তার গোত্রীয় কাকা শ্বশুরের মেয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী (১৬) বাড়ির নিজ ঘরে ঘুমাচ্ছিল।

ওই দিন রাত ১১টার দিকে স্কুলছাত্রীর ঘরের দরজা কৌশলে খুলে ভেতরে প্রবেশ করেন পুলিশ সদস্য বিপুল চন্দ্র রায়। এরপর ওড়না দিয়ে মেয়েটির মুখ বেঁধে ধর্ষণ করে। একপর্যায়ে ওড়না মুখ থেকে সরে গেলে স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে লম্পট দুলাভাই পুলিশ সদস্য বিপুল চন্দ্রকে আটক করে।

বিপুলের শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে তাদের ওপর হামলা চালিয়ে আটক বিপুল চন্দ্রকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে। পরে স্কুলছাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

এ ঘটনায় বিচার চেয়ে অভিযুক্ত পুলিশ সদস্য বিপুল চন্দ্রকে প্রধান করে তার শ্যালক ও শ্যালকের বউয়ের বিরুদ্ধে পরদিন রোববার (১১ সেপ্টেম্বর) আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্কুলছাত্রীর বাবা। পুলিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিলের পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি বলে বাদীর অভিযোগ।

নির্যাতিতা স্কুলছাত্রীর মা বলেন, বিপুলের শ্বশুররা প্রভাবশালী। বিপুল নিজে পুলিশে চাকরি করে। পুলিশের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিয়েছি এ জন্য কোনো প্রতিকার পাইনি। আসামি গ্রেপ্তার তো দূরের কথা পাঁচদিন হলেও কেউ তদন্তে আসেনি। পুলিশ বলে কি তার অপরাধের বিচার হবে না?

আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, একটু আগে অভিযোগটি তদন্তের জন্য অফিসারকে পাঠানো হয়েছে। স্কুলছাত্রীকে ধর্ষণের মত একটি ঘটনায় ব্যবস্থা নিতে বিলম্ব কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি জানা ছিল না। আজকে জেনেছি। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শালিকে ধর্ষণের অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

আপডেট সময় : ০২:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২