ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি, হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ ৩০৬ বার পড়া হয়েছে

মহানগর ডেস্ক:

শুক্রবার (১০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

লিখিত বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পাঠ্যক্রম, সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হলেও শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে বিরাট পার্থক্য বিরাজমান।

তিনি আরও বলেন, অধ্যক্ষ থেকে কর্মচারী পর্যন্ত নামমাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান এবং ঈদ বোনাস পান বেতনের ২৫ শতাংশ। অবসর ও কল্যাণ ট্রাস্টে শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ করে কেটে রাখলেও ৬ শতাংশ এর বেশি সুবিধা এখনও দেওয়া হয় না। তাছাড়া বৃদ্ধ বয়সে যথাসময়ে এ টাকা প্রাপ্তির নিশ্চয়তা নেই। অনেক শিক্ষক-কর্মচারী টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যান। অধিকাংশ শিক্ষক নিজ জেলার বাইরে চাকরি করেন, তাদের জন্য বদলির ব্যবস্থা চালু অত্যন্ত জরুরি।

মহাজোটের সদস্য সচিব জসিম উদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১ শ ৯৩টির বেশি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেন। বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় বেতন স্কেল ২০১৫’র আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু বর্তমানে দেশের ৫ লাখ কোটি টাকার বেশি অর্থের বাজেটে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ না হওয়ার বিষয়টি খুবই দুঃখজনক ও অমানবিক।

সংগঠনটির নেতারা মনে করেন, বর্তমান সরকারের একটি রাজনৈতিক সিদ্ধান্তই পারে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দুর্ভোগ দূর করতে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহাজোটের মো. শাহ্ আলম, তালুকদার আব্দুল মন্নাফ, মো. আফজলুর রশিদ, অধ্যক্ষ আফজল হোসেন, বেনী মাধব দেবনাথ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি, হুঁশিয়ারি

আপডেট সময় : ০৯:৩১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১