ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ময়মনসিংহে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, কিশোর কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১ ২৫৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ;

ময়মনসিংহ থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে অপহরণকারী সজিব মিয়া (১৭) নামে এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) রাতে অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

পরে শনিবার (২৮ আগস্ট) বিকেলে ওই অপহরণকারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, ময়মনসিংহ সদরের চরগোবদিয়া মধ্যপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে সজিব মিয়া দীর্ঘদিন ধরেই প্রতিবেশী এক কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল।

তবে তার প্রেমে সাড়া না দেওয়ায় সোমবার (২৩ আগস্ট) সহযোগীদের নিয়ে সজিব মিয়া শম্ভুগঞ্জ পৌর বাজার এলাকা থেকে কিশোরীকে তুলে নিয়ে যায়। বিষয়টি নিয়ে কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিলে বৃহস্পতিবার (২৬ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় অপহরণ মামলা নথিভুক্ত হয়।

পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (২৭ আগস্ট) ভোর রাতে রাজধানী ঢাকার দক্ষিণখানের ফাইদাবাদ এলাকার বাসায় অভিযান চালায়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত সজিবকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, মামলার পর কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আজ আদালতে কিশোরীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযুক্ত সজীবকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ময়মনসিংহে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, কিশোর কারাগারে

আপডেট সময় : ১১:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১