ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শোক দিবসে ঢামেকে বিনামূল্যে ডায়াগনস্টিক পরীক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে

ঢামেক প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে ডায়াগনস্টিক পরীক্ষাসহ চিকিৎসা সেবা প্রদান করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী রোববার (১৫ আগস্ট) সকাল থেকে এই কার্যক্রম চালু হবে।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাষ্টার (বহির্বিভাগ) মো. আবুল বাশার সিকদার ঢাকা পোস্টকে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে কর্তৃপক্ষ আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সীমিত পরিসরে বহির্বিভাগ খোলা রাখার নির্দেশনা আমরা পেয়েছি। এছাড়া দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা (ডায়াগনস্টিক পরীক্ষাসহ) প্রদান এবং আন্তঃবিভাগ ও জরুরি বিভাগ যথারীতি আগের মতো চালু থাকবে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা আমরা পেয়েছি। সেই অনুযায়ী হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা (ডায়াগনস্টিক পরীক্ষাসহ), বহির্বিভাগ সীমিত পরিসরে খোলা রাখা এবং রোগীদের উন্নতমানের খাবার দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।

সকাল থেকে এসব কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শোক দিবসে ঢামেকে বিনামূল্যে ডায়াগনস্টিক পরীক্ষা

আপডেট সময় : ১২:৩৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১