ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

নারী ইনস্পেক্টরকে ধর্ষণের অভিযোগের দিনই ছুটিতে গেছেন এসপি মোক্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ২৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

অভিযোগের দিনই ছুটিতে গেছেন এসপি মোক্তার
নারী ইনস্পেক্টরকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেন ছুটিতে আছেন। ওই নারী ইনস্পেক্টর যেদিন তার বিরুদ্ধে আদালতে অভিযোগটি করেছেন সেদিনই তিনি ছুটিতে গেছেন।

শনিবার (১৩ আগস্ট) রাতে পিবিআইর ছুটি সংশ্লিষ্ট শাখা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, পুলিশ সুপার মোক্তার হোসেন অনেক দিন আগে ছুটি চেয়েছিলেন। সম্প্রতি তার ছুটি মঞ্জুর হওয়ায় বৃহস্পতিবার (১২ আগস্ট) তিনি কর্মস্থল ছেড়েছেন। তবে কোথায় গেছেন তা জানা যায়নি।

এর আগে পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে এক নারী ইন্সপেক্টর ধর্ষণের যে অভিযোগ আদালতে দায়ের করেছিলেন, সেটিকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে নিয়েছে উত্তরা পূর্ব থানা।

শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, আদালত থেকে এ সংক্রান্ত কাগজপত্র আমাদের হাতে এসেছে। আমরা এফআইআর নিয়েছি। এখন থেকে আমাদের তদন্ত চলবে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এ অভিযোগটিকে মামলা হিসেবে নেওয়ার আবেদন জানান ওই নারী ইন্সপেক্টর। একইদিন বিকেলে পুলিশ সুপার মোক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ এফআইআর হিসেবে নিতে উত্তরা পূর্ব থানাকে নির্দেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নারী ইনস্পেক্টরকে ধর্ষণের অভিযোগের দিনই ছুটিতে গেছেন এসপি মোক্তার

আপডেট সময় : ১২:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১