ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১ ২৭৬ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: ঢাকা, ১৪ জুলাই:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর স্ত্রী কনিজ রেহনুমা রব্বানী ভাষার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং বড়লেখা ও জুড়ী সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ এক শোকবার্তায় পরিবেশমন্ত্রী জানান, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী এডভোকেট কনিজ রেহনুমা রব্বানী ভাষা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে গেছেন। তার মতো একজন সক্রিয় সমাজকর্মীর অকাল মৃত্যু সমাজের জন্য বিরাট ক্ষতি।

পরিবেশ মন্ত্রী, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক, বাংলাদেশ গ্রিন ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, ঢাকাস্থ সুনামগঞ্জ জেলা সমিতি সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ শিক্ষা কল্যাণ ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কনিজ রেহনুমা রব্বানী (৩৫) আজ ১৪ জুলাই, বুধবার ভোর রাত ৪ টায় সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

আপডেট সময় : ০১:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১