ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৪ লাখ টাকা ঘুষ নিয়েও প্রতারণা করেছেন জেলার দেলোয়ার Logo নদীপথে নতুন গতি: সলিম উল্লাহর উদ্যোগে পুনরুজ্জীবনের পথে বিআইডব্লিউটিসি Logo সংরক্ষিত নারী আসনে আলোচনায় আসমা আজিজ Logo উপ-কর কমিশনারের তানজিনা’ র ১৫ কোটি টাকার ‘অবৈধ’ সম্পদ Logo রপ্তানি ঘোষণার অমিল বন্ড তদারকিতে পুকুর চুরি: জেসি কামরুলের সহায়তায় কয়েকশ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ  Logo পাঁচ প্রকৌশলীর গাফিলতিতেই সংসদে মাইক অচল Logo রাজস্ব কর্মকর্তা মেহেদীর বিরুদ্ধে ঘুষ অনিয়মের অভিযোগে নড়েচড়ে দাঁড়াল দুদক: ছাত্রলীগের নেতা বহাল তবিয়তে! Logo কাস্টমসে আওয়ামী দোসর আজাদের রাজত্ব বহাল Logo মিরপুর বিআরটিএতে মালিকানা বদল সেবায় দালালচক্রের দৌরাত্ম্য: কাউন্টার কর্মকর্তাকে ঘিরে ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo স্বল্প বেতনে এলজিইডি গাড়িচালকের সম্পদের অট্টালিকা

বিশ্বকাপে পাক-ভারত ম্যাচ বাতিলের দাবি নাকচ আইসিসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯ ২৮৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ; ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআিই। বিশ্ব ক্রিকেটে পাকিস্তানকে একঘরে করার জন্যও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির কাছে আর্জিও জানায় সংস্থাটি। বিসিসিআই এর সেই দাবি চূড়ান্তভাবে নাকচ করে দিল আইসিসি।

দেশটির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বিসিসিআইকে জানিয়ে দেন, ভারতের আবেদন মানা আইসিসির পক্ষে সম্ভব নয়। দুবাইতে আইসিসির ত্রৈমাসিক বৈঠক শেষে এই সিদ্ধান্ত ভারতকে জানিয়ে দেয়া হয়।

এমনকি বর্ণবৈষম্য ইস্যুতে যেভাবে দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করা হয়েছিল সেই প্রসঙ্গ টেনেও পাকিস্তানকে কোনঠাসা করার পরিকল্পনা করেছিল বোর্ডের সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসন। কিন্তু সেই দাবিও খারিজ করে দিয়েছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে, সন্ত্রাসবাদ প্রসঙ্গে কোনো একটি দেশের বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়ার বিষয়টি আইসিসির এখতিয়ার বহির্ভূত।

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরও দুই মেয়াদে বিসিসিআই এর সভাপতির দায়িত্বে ছিলেন। এরপরও ম্যানচেস্টারে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ১৬ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল ইস্যুতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে বড় ধাক্কাই খেল ভারত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিশ্বকাপে পাক-ভারত ম্যাচ বাতিলের দাবি নাকচ আইসিসির

আপডেট সময় : ১১:১০:১১ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯