ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯ ২৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছেছেন। ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠির পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ওই হাসপাতালে নেওয়া হয়।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে বাসস জানিয়েছে সোমবার রাতে ‘ওবায়দুল কাদের সিঙ্গাপুরে এসে পৌঁছেছেন।’

এর আগে বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি এয়ার অ্যাম্বুলেন্স ওবায়দুল কাদেরকে নিয়ে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

এই এয়ার অ্যাম্বুলেন্সে ওবায়দুল কাদেরের সঙ্গে তার সহধর্মিণী ইশরাতুন নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডা. আবু নাসের রিজভী ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধি দল ছিলেন।

এর আগে ডা. দেবী শেঠি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন ওবায়দুল কাদের

আপডেট সময় : ১০:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯