ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

হেলালের বিয়ে আর মাদক ব্যবসাই মূল পেশা- পর্ব ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯ ৩৩৯ বার পড়া হয়েছে

মিসেস কাকলী॥ নাম তার হেলাল ছৈয়াল ওরফে শান্ত (৩৩)। শরীয়তপুর জেলার নড়িয়া থানার পশ্চিম লোনশিং গ্রামের শহর আলীর পুত্র । লেগুনা চালক হলেও রাতের আধারে শত অপকর্ম করে বেড়ানোই তার নেশা। মাদক থেকে শুরু করে নারী দিয়ে বাণিজ্যসহ এমন কোন কর্ম নেই যা এই শহরে সে করেনি। সে বর্তমানে রাজধানীর কদমতলী থানার পশ্চিম মোহাম্মদবাগ এলাকার বিভিন্ন বাড়িতে মাদক ও নারী বাণিজ্যসহ অসহায় মেয়েদের ভূয়া কাবিননামা তৈরি করে স্ত্রী বানিয়ে জিম্মি করে রেখে তাদের দিয়ে অনৈতিক কর্মকান্ড করিয়ে তাদের দিয়ে মানুষের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা। রাজধানীতে বিভিন্ন ফ্ল্যাক্সি লোডের দোকান থেকে গোপনে নাম্বার নিয়ে তাদের সাথে ঐসব স্ত্রীদের দিয়ে প্রেমের ফাঁদে ফেলে বাসায় এনে জোর পূর্বক অন্তরঙ্গ অবস্থায় ছবি ও ভিডিও ধারন করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করার বহু অভিযোগ রয়েছে। এখানেই শেষ নয়, বিভিন্ন আবাসিক হোটেল, ফ্ল্যাট বাসায় তাদেরকে দিয়ে অসামাজিক কাজ করিয়ে থাকে।
এ অপরাধে কদমতলীর মোহাম্মদ এলাকার বিভিন্ন বাড়ির মালিক বহুবার তাকে বাসা থেকে বের করে দেয়ারও অভিযোগ রয়েছে। তার পাশাপাশি ইয়াবা, গাজা বাণিজ্যসহ ডাকাতি, ছিনতাই এরম ত অপরাধ জনক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। কিছু দিন আগে বৃষ্টি নামে বরিশাল থেকে বিয়ের প্রলোভনে আনা মেয়েকে ভূয়া কাবিননামা তৈরি করে স্ত্রী বানিয়ে ১১ দিন যাবত আটকে রেখে মানুষকে দিয়ে তাকে গণধর্ষণ করায়। পরবর্তীতে তাকে দিয়ে দেহ ব্যবসার জন্য প্রস্তাব করে, সে রাজি না হওয়ায় তার উপর অমাণবিক শারিরীক নির্যাতন চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়। প্রায় ১ সপ্তাহ চিকিৎসা শেষে একটু সুস্থ হয়ে বৃষ্টি অদ্য ডিএমপির কদমতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যপারে অসহায় মেয়েটির পাশে দাড়ায় দৈনিক অন্যদিগন্ত পরিবার। আরো জানাযায় হেলাল যে কাবিন নামা গুলো তৈরী করে সে কাবিননামায় শরীয়তপুর জেলার গোসাইরহাট নাগেরপাড়া ইউনিয়নের একটি কাজী অফিসের কাজী মাওলানা মোঃ আবু হানিফ নামের সীল স্বাক্ষর দিয়ে কাবিন নামা তৈরি করে কিন্তু দৈনিক অন্যদিগন্ত এর প্রতিনিধি সেখানে খোজ নিয়ে জানতে পারে, এ নামে অত্র ঠিকানায় কোন কাজী নেই। এই ঘটনার সাথে জাড়িত হেলার বাহিনীর বিরাট একটি সিন্ডিকেট কাজ করছে। চক্রের সদস্যদের মধ্যে শাহনাজ আক্তার পলাশ (২৮) শাহনাজের ছোট বোন কাকলী (২৬), মাসুদ (৪০)সহ আরো অনেকে। হেলাল সম্পর্কে খোজ নিয়ে জানা গেছে, তার আরো ৩ স্ত্রী রয়েছে। তাদের মধ্যে এক স্ত্রীর ৩ সন্তানও রয়েছে এ দিকে আরো জানাযায় এই হেলালের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা সহ র‌্যাব ও পুলিশ প্রধানের বরাবর অনেক অভিযোগ করেছেন ভুক্তভোগিরা কিন্তু এই হেলাল এতটাই দুরন্ধর যে তাকে কাবু করা দুঃসহ ব্যাপার তার সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন নাম এবং প্রশাসনের উচ্চপদস্ত কর্মকর্তার নাম ব্যবহার করে তদবির শুরু করে এমন অভিযোগও রয়েছে আমাদের হাতে।(চলবে)

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হেলালের বিয়ে আর মাদক ব্যবসাই মূল পেশা- পর্ব ১

আপডেট সময় : ১২:২৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০১৯