ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

গাজীপুরে ৯৫০ জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাতদিনে প্রায় তিন কোটি টাকার মাদক উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. মো. রুহুল আমিন সরকার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমানের নির্দেশে গত ২২ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নগরীর আটটি থানার বিভিন্ন স্থানে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ২৫৩ জন ছিনতাইকারী, ১৪ জন মানবপাচাপরকারী, চারজন ভুয়া ডিবি পুলিশ, পাঁচজন ভুয়া ম্যাজিস্ট্রেট ও পাঁচজন গরুচোরকে গ্রেফতার করা হয়।

এছাড়া জিআর ওয়ারেন্টের ২৯১টি সিআর ওয়ারেন্টের ১৩৩টি ও ২৩টি সাজা ওয়ারেন্ট তামিলসহ মোবাইল কোর্টের মাধ্যমে ৩১ অপরাধীকে সাজা দেয়া হয়েছে। পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ডের জন্য বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, সাতদিনের বিশেষ অভিযানে প্রায় দেড় কোটি টাকার হেরোইন, আট লাখ টাকার ইয়াবা এবং আট কেজি গাঁজা, দুই হাজার ৫০ বোতল ফেনসিডিল, মদ, বিয়ার ও বিদেশি মদসহ প্রায় তিন কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে সুইচ গিয়ার, চাকু, চাইনিজ কুড়াল, ছোরা ও দাসহ ৩৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, ইতোমধ্যে মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গঠনের পরপরই আমরা পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার চেষ্টা করছি। এ ব্যাপারে নগরবাসীসহ সবার সহযোগিতা চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গাজীপুরে ৯৫০ জন গ্রেফতার

আপডেট সময় : ০৬:১৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯