ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জননন্দিত গীতিকার মিলন খানের জন্মদিন আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১ ৩৩৫ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক: অডিও ভুবন আলোকিত করা মৌলিক,কাব্যিক,শৈল্পিক ও নান্দনিক ধারার গানের কবি হিসেবে খ্যাতি অর্জন করা মিলন খান এখন ব্যস্ত রয়েছেন চলচ্চিত্রের গান রচনায়। শাপলা মিডিয়া প্রযোজিত নির্মাণাধীন ১০০ চলচ্চিত্রের বেশকিছু চলচ্চিত্র ছাড়াও আরও কয়েকটি চলচ্চিত্রের জন্য গান লিখছেন তিনি। ইতিমধ্যে চলচ্চিত্রগুলোর জন্য তাঁর লেখা ৩০ টিরও অধিক গানের কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়েছে। গানগুলো গেয়েছেন-কুমার বিশ্বজিৎ, শুভ্রদেব, ফাহমিদা নবী,চন্দনা মজুমদারসহ নবীন প্রজন্মের তারকা কণ্ঠ শিল্পীবৃন্দ।

নব্বই দশকের অডিও ভুবন তোলপাড় করা গানের কবি মিলন খানের আজ ( ৩১ মার্চ ) জন্মদিন। তিনি চাঁদপুর শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। স্হানীয় স্কুল ও কলেজ শেষে উচ্চতর পড়াশোনা সম্পন্ন করেছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষে (৮৭ সাল ) পড়াকালীন প্রকাশিত হয় তাঁর লেখা প্রথম গান ‘ময়না’। গানটি গেয়ে ছিলেন আইয়ূব বাচ্চু। তারপর প্রকাশিত হয় তপন চৌধুরীর গাওয়া ‘পাথর কালো রাত’ গানটি। প্রকাশিত উক্ত গান দু’টির আকাশচুম্বী জনপ্রিয়তায় গীতিকার হিসেবে মিলন খানের খ্যাতি ছড়িয়ে পড়ে সংগীতাঙ্গনে। পরবর্তীতে বাংলাদেশের প্রায় সকল তারকা শিল্পীদের জন্য লিখেছেন শত শত শ্রোতানন্দিত গান। এখনও লিখছেন নিয়মিত। আজ এই গুণীজনকে তাঁর শুভ জন্মদিনে- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জননন্দিত গীতিকার মিলন খানের জন্মদিন আজ

আপডেট সময় : ০৮:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১