ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

টেলিভিশন পরিচালকদের সংগঠনের নির্বাচন: প্রার্থী হলেন নাহিদ জামান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১ ৩১২ বার পড়া হয়েছে

বিনোদন রিপোর্টঃ টেলিভিশন পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’র কার্যনির্বাহী পরিষদের (২০২১-২০২৩) দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নাট্যপাড়া। আলোচিত নাট্যকার ও নির্মাতা নাহিদ জামান এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে। তিনি প্রয়াত নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ’র থিয়েটার (আরামবাগ) এর হয়ে মঞ্চনাটক ও পথনাটকের সক্রিয় নাট্যকর্মী হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। এ ছাড়াও তাঁর রয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে সাংগঠনিক কাজের অভিজ্ঞতা। দৈনিক প্রথম আলো ও দৈনিক ইত্তেফাকে সুনামের সাথে সাংবাদিকতায় জড়িত ছিলেন প্রায় একদশক। স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগে রয়েছে সহকারী প্রোগ্রাম প্রডিউসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা। নাটক ও বিজ্ঞাপণ নির্মাণ করছেন এক যুগেরও বেশী সময় ধ’রে। সার্বিক বিবেচনায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুপ্রেরণা নিয়ে তিনি প্রার্থী হয়েছেন উক্ত পদে। নাট্যনির্মাতাদের অধিকার ও সাংগঠনিক প্রচারণায় নাহিদ জামান ভ্রাত্রিপ্রতিম প্রার্থী হিসেবে সিনিয়র-জুনিয়র নির্মাতাদের অকুন্ঠ সমর্থন প্রত্যাশা করছেন। তাঁর সদস্য নম্বর ৩১৪। নাহিদ জামান প্রার্থী হওয়া প্রসঙ্গে জানান-‘সংগঠনকে জাতীয় স্বীকৃতীর জন্য কাজ করা,

সংগঠনের নামে অর্ধবার্ষিকী বা বার্ষীক স্যুভিনিয়র করা,
প্রচার ও প্রকাশনার মাধ্যমে সংগঠনকে সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করা, প্রতিটি গুরুত্বপূর্ন বিষয় সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যমে সংগঠনকে ডিরেক্টরদের আস্থাভাজন করা- তাঁর উদ্দেশ্য ও লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

টেলিভিশন পরিচালকদের সংগঠনের নির্বাচন: প্রার্থী হলেন নাহিদ জামান

আপডেট সময় : ০৮:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১