ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ধোনির ও বিরাটের ব্যাটে আজ ঝড়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯ ৩৫৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক; বিশাখাপত্ত্নমে আগের ম্যাচে ৩৭ বল খেলে মহেন্দ্র সিং ধোনি অপরাজিত ছিলেন ২৯ রান করে। টি-টোয়েন্টিতে টেস্টের চেয়েও মন্থর গতিতে ব্যাট করে ধোনি যে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন, সম্ভবত তার পুরো ক্রিকেট ক্যারিয়ারেও এমন সমালোচনার মুখোমুখি হননি তিনি। অনেকেই তো ওইদিনই ধোনিকে অবসর নিয়ে ফেলার আহ্বান জানিয়ে বসেছিলেন। ওই ম্যাচে ভারতও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ৩ উইকেটের ব্যবধানে।

এবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সম্পূর্ণ ভিন্ন এক ধোনিকে দেখলো ভারতবাসী। এবার ধোনি ব্যাট হাতে যে ঝড় তুললেন, তাকে কি বলবেন সমালোচনাকারীরা? যারা তাকে ওইদিনই অবসর নিয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন, তারাই বা এখন কি বলব.

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নেমে শেষ মুহূর্তে ঝড় তুলেছিলেন ধোনি। ৩টি করে বাউন্ডারি এবং ছক্কায় ২৩ বলে ধোনি করেন ৪০ রান। তার এই ঝড়ের ওপর ভর করেই অস্ট্রেলিয়ার সামনে ৪ উইকেট হারিয়ে ১৯০ রানের বিশাল স্কোর গড়ে তোলে ভারত।

ধোনির আগেই অবশ্য ঝড়ের সূচনা করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। কোহলির টর্নেডো ইনিংসের কারণেই অস্ট্রেলিয়ার সামনে বিশাল স্কোর গড়ার সুযোগ পায় ভারত। ৩৮ বল খেলে ৭২ রানে অপরাজিত থাকেন কোহলি। ২টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন কোহলি। ২৯ বলে তিনি হাফ সেঞ্চুরি পূরণ করেন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই অবশ্য ঝড় তুলেছিলেন ওপেনার লোকেশ রাহুল। ২৬ বলে তিনি খেলেন ৪৭ রানের ইনিংস। ৩টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। শিখর ধাওয়ান করেন ১৪ রান, দিনেশ কার্তিক অপরাজিত থাকেন ৮ রানে।

জবাবে ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। মার্কাস স্টোইনিজ ৭ রানে এবং অ্যারোন ফিঞ্চ আউট হন ৮ রান করে। ৩৮ রান নিয়ে ওপেনার ডি আরকি শর্ট এবং ৩২ রান নিয়ে ব্যাট করছেন গ্লেন ম্যাক্সওয়েল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ধোনির ও বিরাটের ব্যাটে আজ ঝড়

আপডেট সময় : ১২:০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৯