ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

স্ত্রী-সন্তানকে বাসস্ট্যান্ডে রেখে পালালেন স্বামী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১ ২০৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

ময়মনসিংহের নান্দাইল বাসস্ট্যান্ডে ঋতু পর্ণা (২২) নামের এক গৃহবধূকে ফেলে পালিয়েছে স্বামী মোশাররফ।

ঋতু পর্ণা জামালপুর সদর উপজেলার লাহিড়ি কান্দা এলাকার সামছুল হকের মেয়ে। নিরব মিয়া (৪) ও রূপা বেগম (৬ মাস) নামের তাদের দুই সন্তান রয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলা সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, ওই মহিলার (ঋতু পর্ণা) পুলিশে কোনো অভিযোগ করেনি। তবে, স্থানীয়দের মাধ্যমে জানতে পারছি। ঋতু পর্ণা জামালপুর তার বাবার বাড়িতে চলে গেছে।

পুলিশ জানায়, ঋতু পর্ণা ছোট থেকেই ঢাকায় গৃহকর্মী ও গার্মেন্টেসে কাজ করতেন। দশ বছর আগে ঢাকাতেই পরিচয় হয় মোশাররফের সঙ্গে। সেই সূত্রেই মোশাররফের সঙ্গে বিয়ে হয়। কয়েক বছর ঢাকায় থাকার পর বাবার বাড়িতে চলে আসেন ঋতু পর্ণা। স্বামী মোশারফও মাঝে মধ্যে আসতো। এর মধ্যেই তাদের সংসারে নিরব (৪) ও রূপা (৬ মাস) নামে দুই সন্তানের জন্ম নেয়।

সর্বশেষ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্তানের অসুস্থতার কথা বলে টাকা চাইলে মোশারফ দিতে অস্বীকার করে। পরে সন্তানসহ নিজে আত্মহত্যার হুমকি দিলে তাকে ফোনে নান্দাইলে আসার জন্য বলে মোশাররফ।

মোশাররফের কথা মতো বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নান্দাইলে এলে তাকে খোঁজ করে পাওয়া যায়নি। এ সময় তার সঙ্গে থাকা একটি জন্ম নিবন্ধনের ঠিকানা ধরে উপজেলার শেরপুর ইউনিয়নের লংগারপার গ্রামে স্বামীর সন্ধান পান। রাত যাপনের পর শ্বশুরবাড়ি যাবে বলে শুক্রবার ভোরে নিয়ে আসেন নান্দাইল বাসস্ট্যান্ডে। সকালে বাসস্ট্যান্ডে ঋতু পর্ণা ও দুই শিশু সন্তান ফেলে চলে যায় মোশাররফ। এরপর বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করেও স্বামীর খোঁজ পাননি। মোবাইলে যোগাযোগ হলে ঋতু পর্ণাকে তার বাবার বাড়িতে চলে যেতে বলেন মোশাররফ। পরে সকাল ১০টার দিকে বাবার বাড়িতে চলে যান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

স্ত্রী-সন্তানকে বাসস্ট্যান্ডে রেখে পালালেন স্বামী!

আপডেট সময় : ১১:১৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১