ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

সরকার কত কিছু দেয় মোক কিছুই দেয় না বাহে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ৫০৬ বার পড়া হয়েছে

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ

মোর কাও নাই, ৮ বছর ধরি একলায় একলায় রানধি খাং। এর আগত সব আছিলো। সর্বনাশা তিস্তাত সব চলি গেইছে। অভাবে পরি বউ ছোয়ার ঘড়ও মোক থুইয়া চলি গেইছে। সব কিছু হারেয়া এ্যালা রাস্তাত ঘড় করি আচুং, কোন রকম রাতটা পার করং। সরকার কত কিছু দিয়ার নাগছে মোক কিছুই দেয় না বাহে।

সীমাহীন ব্যাথা আর কষ্ট ভারাক্রান্ত মনে চুলায় আগুন জ্বালাতে জ্বালাতে কথা বলছিলেন, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃতঃ আব্দুল কাদের এর ছেলে সর্বহারা আহাদ আলী (৪৮)। একটা সময় সবই ছিলো। এখন আর নিজের বলতে কিছুই নেই। আগে চর ধুবনীতে ছিলেন। আট বছর আগে সর্ব নাশা তিস্তার কড়ল গ্রাসে নিঃস্ব হয়ে অসহায় হয়ে পড়েন তিনি।

এ সময় আহাদ আলীর সাথে কথা হলে তিনি বলেন, তিস্তায় সব শেষ হয়ে গেছে। নিঃস্ব আহাদ আলীকে তখন স্ত্রী সন্তানরাও রেখে চলে যান। কোন উপায় না পেয়ে বোনের বাড়িতে ঠাই নেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেখানেও বেশিদিন থাকতে পারেননি। পরে অসহায় আহাদ আলী একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে রাস্তার উপর একটি ছোট চালা ঘর পাতেন। কষ্ট আর অনাহারে দির পার করেন। আগে তালা ঠিক করতো সেটা দিয়ে দু এক বেলা কোন রকম পার হতো। এখন সেটিও বন্ধ। কিছু করার ক্ষমতা নেই। এদিক ওদিক থেকে চেয়ে নিয়ে দিন পার।

তিনি আরো বলেন, আমার কিছুই নাই। রাস্তার উপর ঘরটা করি আছি। খেয়ে না খেয়েদিন পার করি। কেউ কোন খোজ নেয় না। উল্টো এই ঘরটি ভেঙ্গে দিতে চায়। আমি কি করবো? শুনতেছি মানুষ ঘর পায়, জমি পায় সরকার থেকে আরো কত কি? কই আমিতো কিছুই পাইনা। চেয়ারম্যানের কাছে গেছিলাম কিন্তু কোন লাভ হয় নাই। তাই সরকারের কাছে আমার চাওয়া আমাকে যেন একটা থাকার ব্যবস্থা করে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সরকার কত কিছু দেয় মোক কিছুই দেয় না বাহে

আপডেট সময় : ০৮:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১