ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

উপজেলা সভাপতিসহ আ.লীগের তিন নেতা বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১ ২৮৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝিনইদহের হরিনাকুন্ডু উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দারসহ তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আছাদুজ্জামান আছাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত অন্য দুই নেতা হলেন উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম এবং পৌর মেয়র ও আ.লীগ নেতা শাহিনুর রহমান রিন্টু।

আছাদুজ্জামান আছাদ বলেন, হরিনাকুন্ডু পৌরসভার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ফারুখ হোসেন ওই তিন নেতার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগ আনেন। জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের কাছে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মশিউর রহমান জোয়ার্দ্দার, শরিফুল ইসলাম ও শাহিনুর রহমান রিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়।

তিনি আরও জানান, এরপরও যদি তারা দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত থাকে, তাহলে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

উপজেলা সভাপতিসহ আ.লীগের তিন নেতা বহিষ্কার

আপডেট সময় : ০৮:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১